টিকটক সেলিব্রেটি বানানোর কথা বলে অপহরণ ও ধর্ষণ, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২১, ১৬:০১আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৬:০১

টিকটক সেলিব্রেটি বানানোর কথা বলে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে খিলগাঁও ও বনানী থেকে মাহি ও দিনার নামে দুজনকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, গ্রেফতারকৃত মাহি ও দিনার প্রথমে ফেসবুকে উঠতি বয়সী তরুণীদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতো। পরবর্তী সময়ে তাদের টিকটকের সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে আটকে রেখে ধর্ষণ করতো। তাদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তাদের ব্ল্যাকমেইল করতো। সেই সাথে যেন এ ঘটনা জানাজানি না হয় সেজন্য ভয়ভীতিও দেখাতো।

তিনি বলেন, গত ৮ নভেম্বর ভুক্তভোগীর পরিবার হাতিরঝিল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তী সময়ে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় ছায়াতদন্তে নামে তেজগাঁও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার রাতে খিলগাঁও তালতলা মার্কেট এলাকা থেকে ভুক্তভোগী সেই কিশোরীকে উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ভুক্তভোগীকে ডিএমপির ভিকটিম সেন্টারে রাখা হয়েছে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী