বিভিন্ন বাহিনীর পোশাক পরে টিকটক, কারাগারে টিকটকার রাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ নভেম্বর ২০২১, ১৯:৪০আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৯:৪০

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে টিকটক অ্যাপ ব্যবহার করে প্রতারণা, নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল এবং অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় টিকটক রাজ ওরফে রাকিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ রেজাউল আসামি রাজকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামি রাজের আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরই সঙ্গে জামিন শুনানির জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৫ নভেম্বর) টিকটক রাজকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে র‌্যাবের ইউনিফর্ম, প্রতারণায় কাজে ব্যবহৃত মোবাইল, সিম ও বাঁশি জব্দ করা হয়।

র‍্যাব জানায়, বিভিন্ন বাহিনীর পোশাক পরে টিকটক ভিডিও তৈরি করতো। নিজেকে সে ওইসব বাহিনীর সদস্য বলে দাবি করতো। সে ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতো। এরপর টাকা আত্মসাৎ করতো। টিকটকে রাজের বিজিবি ও র‍্যাবের পোশাক পরা অবস্থায় একাধিক ভিডিও দেখা গেছে।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
‘টিকটকার’ শুনলেই নেতিবাচক ভাবনা আসে কেন?
‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেফতার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী