নবাবগঞ্জের ভাইস চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ হাইকোর্টে বহাল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ১৮:৪০ আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৮:৪০

অস্ত্র মামলায় দণ্ডিত হওয়ার পরেও নির্বাচনি হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় ঘটনায় নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাবির হোসেন খান পাভেলকে বরখাস্ত করা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল খারিজ করে দেন বিচারকরা।  

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শওকত ওসমান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী আল আমিন সরকার। বিবাদী স্থানীয় বাসিন্দা মনসুর আলীর পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও মোতাহার হোসেন সাজু।  

২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হন তাবির হোসেন পাভেল। কিন্তু নির্বাচনে দাখিলকৃত হলফনামায় ফৌজদারি মামলার ক্রমিকে প্রযোজ্য নয় মর্মে তথ্য দেন। অথচ ২০১৮ সালে তাবির হোসেনকে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই বিষয়ে স্থানীয় সরকার বিভাগে অভিযোগ দেন স্থানীয় ভোটার মনসুর আলী। এটি তদন্ত করে সত্যতা পাওয়ায় স্থানীয় সরকার বিভাগ তাবির হোসেনকে ভাইস চেয়ারম্যান পদ থেকে ওই বছরের ৪ এপ্রিল বরখাস্ত করে। 

পরে ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে পাভেল। তখন রুল জারি করে প্রজ্ঞাপন স্থগিত রাখেন হাইকোর্ট। সেই রুলের শুনানি শেষে রুল খারিজের মাধ্যমে তাকে বরখাস্ত করার আদেশ বহাল রাখলেন হাইকোর্ট।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি
জামিনের পর নতুন মামলায় গ্রেফতার ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন 
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি