তথ্যমন্ত্রী সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ০১:৫৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০২:৪০

সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্পর্কে অসত্য তথ্য ও ছবি বিকৃতির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকার সূত্রাপুর থানায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ওমর ফারুক শিবলু এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আলী শাহ বাদী হয়ে এ দুইটি মামলা দায়ের করেন।

মামলা এজাহারে বলা হয়, গত ২৫ নভেম্বর থেকে ফেইসবুকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সম্পর্কে অসত্য তথ্য এবং ছবির বিকৃতি ঘটিয়ে কিছু পোস্ট ও শেয়ার দেখা গেছে। এতে মন্ত্রীসহ সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা ও তার সমর্থকদের অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে।

এজাহারে ফেসবুক পোস্টের বিভিন্ন লিংক উল্লেখ করে যারা এ ধরণের পোস্ট দিয়েছেন, শেয়ার করেছেন এবং লাইকসহ বিরূপ মন্তব্য করেছেন তাদের চিহ্নিত করে আশু আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয়।

সূত্র: বাসস

/এলকে/
সম্পর্কিত
ডিজিটাল আইন পুনর্বিবেচনার দাবিমত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তা এখনও ঝুঁকিপূর্ণ 
ডেটা ফাঁস: ডিজিটাল নিরাপত্তার অদৃশ্য সংকট ও আমাদের দায়বদ্ধতা
‘ডিজিটাল সিকিউরিটির নামে কোনও সাংবাদিককে জেলে পাঠানো হবে না’
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী