কোনও দুর্নীতিকেই হালকাভাবে দেখার সুযোগ নেই: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ১৪:৪৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪:৪৯

কোনও দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ব্যাংকের ভল্ট থেকে টাকা লুটের মামলায় এক আসামির জামিন শুনানিকালে সোমবার (৬ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সোহেল। দুদকের পক্ষে ছিলেন এম এ আজিজ খান। ঢাকা ব্যাংকের পক্ষে অ্যাডভোকেট সাদিয়া আফরিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

জামিন শুনানিকালে আদালত বলেন, ‘কোনও দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। দুর্নীতির কালো হাত ভেঙে ফেলতে হবে। দুর্নীতির বিষয়ে আমরা খুবই কঠোর। দুর্নীতিবাজদের কোনও ছাড় নেই।’

এসময় ব্যাংকের ভল্টের টাকা কীভাবে উধাও হয় সে নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত। শুনানি শেষে রিফাতুল হকের জামিন আবেদন খারিজ করে দেন।
 
প্রসঙ্গত, চলতি বছর জুনে বেসরকারি ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনা ঘটে। ১৭ জুন শাখাটির ইন্টারনাল অডিটে এই টাকা গায়েব হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে এ ঘটনায় ১৮ জুন ব্যাংকটির দুই কর্মকর্তাকে পুলিশে দেওয়া হয়। তারা হলেন ব্রাঞ্চের ক্যাশ-ইনচার্জ রিফাতুল হক, ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদ। পরে ওই মামলায় জামিন চেয়ে রিফাতুল হক হাইকোর্টে আবেদন জানান।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি