পোস্তগোলা সেতুতে গলায় ব্লেড ধরে ছিনতাই, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ২২:২৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২২:২৯

রাজধানীর পোস্তগোলা সেতু এলাকায় গলায় ব্লেড ধরে ট্রাকচালকের কাছ থেকে ৫০০ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে আটক করেছে ওয়ারী ট্রাফিক বিভাগ। বুধবার (৮ ডিসেম্বর) পোস্তগোলা সেতুর সামনে ধরা পড়ে তারা। ওয়ারী ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার বিপ্লব কুমার রায় এই তথ্য নিশ্চিত করেন।

আটক দুই ছিনতাইকারী হলো মো. বাদশা মিয়া (৪৮) এবং মো. সুমন (৩০)।

সহকারী কমিশনার (ট্রাফিক) বিপ্লব কুমার রায় ঘটনার বিবরণে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পোস্তগোলা ব্রিজে ঢাকার প্রবেশপথে ট্রাক থামিয়ে গাড়ির চাকা পরীক্ষা করছিলেন ওই চালক। হঠাৎ পেছন থেকে দুই ছিনতাইকারী তার গলায় ব্লেড ধরে টাকা দাবি করে। চালক ভয়ে প্রাণ বাঁচাতে ৫০০ টাকা বের করে দেয়।

পরবর্তী সময়ে চালক কিছুটা দূরে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট এমএম হাসিবুল হাসানকে ছিনতাইয়ের ঘটনা জানায়। পরে সার্জেন্ট হাসিবুল হাসান, মো. শফিকুল ইসলাম ও কাজল চন্দ্র দাসের সহায়তায় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়। 

ওয়ারী ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের শ্যামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি