মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারত ও রাশিয়ার প্রতিনিধির সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ১৬:০৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬:০৮

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩০ জন বীর যোদ্ধাসহ ৬৬ সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৫ ডিসেম্বর) সেনাবাহিনী সদর দফতরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় একটি প্রতিনিধি দলের সাক্ষাতের পর রাশিয়ার ল্যান্ড ফোর্স কমান্ডারের নেতৃত্বে ৩ সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারত ও রাশিয়ার প্রতিনিধির সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক কুশলাদি বিনিময়ের পর সেনাবাহিনী প্রধান বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সময়ে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত ও রাশিয়ার অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সাবেক সেনা কর্মকর্তারা আবেগভরে তাদের স্মৃতি রোমন্থন করেন। এই অভ্যর্থনা ও সম্মান প্রাপ্তির জন্য তাদের কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেন।

এর আগে (১৪ ডিসেম্বর) উভয় প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাৎবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মহান বিজয় দিবস প্যারেড ২০২১-সহ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে যোগদানের উদ্দেশে ভারতের প্রতিনিধিদলটি ১৩ ডিসেম্বর ও রাশিয়ার প্রতিনিধি দলটি ১৪ ডিসেম্বর রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসে।

সফরকালে প্রতিনিধি দল দু'টি সেনাবাহিনীর সিলেট সেনানিবাস এবং মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলে প্যারা ড্রপিং সাইট পরিদর্শনসহ মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। সফর শেষে তারা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর দেশে ফিরবেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারত ও রাশিয়ার প্রতিনিধির সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

/আরটি/এমএস/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের