ক্রিকেটার নাসিরের স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা, হাজিরা বাতিল চেয়ে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ ডিসেম্বর ২০২১, ১৫:৩৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৮:৩৩

ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ছয় মাসের অন্তঃসত্ত্বা উল্লেখ করে তার সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলায় তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। তার আইনজীবী মোর্শেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ২০৫ ধারা মোতাবেক আসামি তামিমাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানানো হয়।

আবেদনে আইনজীবী বলেন, আজ নাসির ও তামিমা সুলতানার মামলার চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য আছে। যেহেতু আসামি তামিমা সুলতানা ছয় মাসের অন্তঃসত্ত্বা, সেহেতু আদালতে হাজির হওয়া তার জন্য কষ্টসাধ্য। তাই আসামি তামিমা সুলতানাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রদান করা একান্ত আবশ্যক।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কোনও আদেশ না দিয়েই আবেদনটি নথিভুক্ত করে এ বিষয়ে আদেশের জন্য এবং একই সঙ্গে চার্জ গঠনের জন্য আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেন।

প্রসঙ্গত, চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে তাম্মির সাবেক স্বামী মো. রাকিব হাসান এই মামলা দায়ের করেন। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে সম্পূর্ণ জেনেছেন। 

মামলায় অভিযোগ করা হয়েছে, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই নাসিরকে বিয়ে করেছেন তাম্মি, যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। তাম্মিকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন নাসির।

/টিএইচ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ক্রিকেটার নাসির-তামিমার মামলার রায় ১০ জুন
ক্রিকেটার নাসিরকে বিয়ে করার যেসব কারণ জানালেন তামিমা
নাসির-তামিমা মামলার সাফাই সাক্ষ্য শুরু: যা বললেন তামিমা 
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি