পল্লবীতে কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৭ জুন ২০২৬, ১৭:০৫আপডেট : ১৭ জুন ২০২৬, ১৭:০৫

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় কথিত কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সক্রিয় সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার হওয়া অন্য দু’জন হলেন- আব্দুল্লাহ (২৩) ও আল আমিন (২৫)।

বুধবার (১৭ জুন) ভোরে পল্লবী থানার মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, সম্প্রতি মিরপুর-পল্লবী এলাকায় বিভিন্ন কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসব গ্যাংয়ের মধ্যে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা দে’ গ্রুপ অন্যতম।

মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, গত ২৩ মে সন্ধ্যায় পল্লবীর একটি এলাকায় পূর্বশত্রুতার জেরে ভুক্তভোগী জাহিদ হাসান সুমন, বিপ্লব ও তার ভাই হৃদয়কে গাড়ি থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, ইমনসহ ৭-৮ জন এ ঘটনায় জড়িত ছিল।

র‍্যাব আরও জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রুপ এলাকায় সংঘর্ষ, অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

ঘটনার পর র‍্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসএন‌কে/এমএএল/
সম্পর্কিত
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার
৮ দিনে বিচার শেষ, আদালত বললেন ‌‘শিশুধর্ষণ মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ’
সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজের অ্যাডমিন গ্রেফতার
সর্বশেষ খবর
স্টিল শিল্পে কর-শুল্ক চাপ, উৎপাদন ব্যয় বাড়ার শঙ্কা
স্টিল শিল্পে কর-শুল্ক চাপ, উৎপাদন ব্যয় বাড়ার শঙ্কা
বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
হামের উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ, শনাক্ত হাজারের বেশি
হামের উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ, শনাক্ত হাজারের বেশি
মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী  
মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী  
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন