খাগড়াছড়িতে সেনা অভিযানে একজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ জুন ২০২৬, ২১:০১আপডেট : ২৪ জুন ২০২৬, ২১:০১

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর পৃথক অভিযানে একটি সশস্ত্র সংগঠনের একজন সদস্য নিহত হয়েছেন। এছাড়া অভিযানে সংগঠনটির আরও দুই সদস্য আত্মসমর্পণ করেছেন। এ সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনী মঙ্গলবার (২৩ জুন) খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুপুর আনুমানিক ২টার দিকে এবং রামগড় উপজেলায় বুধবার (২৪ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান চালায়।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, অভিযান চলাকালে সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে পানছড়ি উপজেলার বরকলক এলাকা থেকে সশস্ত্র সংগঠনের দুই সদস্য আত্মসমর্পণ করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অন্যদিকে, রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে গোলাগুলির একপর্যায়ে সশস্ত্র সংগঠনের এক সদস্য নিহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, একটি পাইপগান, ২৭ রাউন্ড গুলি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

আইএসপিআর জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সব জাতিগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

/জেইউ/এমএএল/
সম্পর্কিত
অস্ত্র উঁচিয়ে যুবদল নেতার ঘরে গুলি করা এই যুবক কে?
গোপালগঞ্জে চলছে সেনাবাহিনীর টহল: ডিসি বললেন, আমরা সজাগ আছি
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলো সেনাবাহিনী
সর্বশেষ খবর
জর্দানের বিপক্ষে আর্জেন্টিনা দলে পরিবর্তন আসছে, মেসি কি খেলবেন
জর্দানের বিপক্ষে আর্জেন্টিনা দলে পরিবর্তন আসছে, মেসি কি খেলবেন
ব্যবসা শুরুর সময় ১৪ দিনে নামিয়ে আনার উদ্যোগ
ব্যবসা শুরুর সময় ১৪ দিনে নামিয়ে আনার উদ্যোগ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত
ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান