‘উগ্রবাদী সংগঠনের’ ৬ সদস্য তিন দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৬, ১৮:৪২আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৮:৪২

উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে গ্রেফতার ছয়জনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

রবিবার (৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন—শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিত।

প্রসিকিউশন বিভাগের এসআই মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার ভোর সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (ইন্সপেক্টর) এ বি সিদ্দিক তাদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, অভিযান তদারকির সময় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যাত্রাবাড়ী থানাধীন মিনি কক্সবাজার এলাকার আমিন মোহাম্মদ গ্রুপের পাশের বালুর মাঠে উগ্রবাদী সংগঠনের কয়েকজন সদস্য প্রশিক্ষণের উদ্দেশ্যে সমবেত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালানোর চেষ্টা করেন। এরপর ছয়জনকে আটক করা হয়।

আবেদনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেখানে কেন সমবেত হয়েছিলেন, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, তারা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়।

শুনানির সময় আসামিপক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।

আদালতে আসামিদের নিয়ে আসা যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে আনা হয়েছে। তারা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত।’

আদালত প্রাঙ্গণে দেখা যায়, ছয়জনকে একটি পুলিশ ভ্যানে আনা হলেও নিরাপত্তার জন্য সঙ্গে আরও চারটি পুলিশের গাড়ি ছিল। কঠোর নিরাপত্তার মধ্যেই তাদের আদালতের এজলাসে তোলা ও নামানো হয়।

/আইএ/এম/
সম্পর্কিত
আদাবরে বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
সেই লিটু যুবদলের কেউ নন, সংবাদ সম্মেলনে বললেন নেতারা
কী ঘটেছিল, বর্ণনা দিয়ে কাঁদলেন সেই এমডি
সর্বশেষ খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ
নোয়াখালীতে ইসলামী ব্যাংকের এসএমই উদ্যোক্তা প্রশিক্ষণ
নোয়াখালীতে ইসলামী ব্যাংকের এসএমই উদ্যোক্তা প্রশিক্ষণ
বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান
বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান
খামেনির দাফন হলেও চাপা পড়বে না তার কট্টরপন্থা
খামেনির দাফন হলেও চাপা পড়বে না তার কট্টরপন্থা
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে