বাউল-ফকিরদের চুল কাটার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৬, ২২:২৪আপডেট : ০৫ জুলাই ২০২৬, ২২:২৪

দেশের বিভিন্ন স্থানে বাউল, ফকির ও সন্ন্যাসীদের ওপর হামলা এবং জোর করে চুল কেটে দেওয়ার অভিযোগ তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব ঘটনায় তাদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রবিবার (৫ জুলাই) রিটকারীদের আইনজীবীরা এ তথ্য জানান।

জানা গেছে, গত ২১ জুন এ-সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে স্বরাষ্ট্র, ধর্ম ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত মহাপরিদর্শককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রিটে চারজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীকে বিবাদী করা হয়েছে। তারা হলেন—ফেসবুক পেজ ‘মাহবুব ক্রিয়েশনস ফোর’ ও ইউটিউব চ্যানেল ‘স্ট্রিট হিউম্যানিটি অব বাংলাদেশ’-এর অ্যাডমিন মো. মাহবুব সরকার, ‘হিউম্যানিটি ফার্স্ট বিডি’-এর অ্যাডমিন মুফতি সোহরাব হোসেন আশরাফী, যুগ্ম অ্যাডমিন মোহাম্মদ আফসার আহমেদ এবং ‘কেএম রিয়াজ’ ইউটিউব চ্যানেলের অ্যাডমিন কে এম রিয়াজ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ ও মো. জাহিদুল ইসলাম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাকির হোসেন, মো. হুমায়ুন কবির সিদ্দিকী, মো. তানভীর প্রধান ও শারমিন হামিদ।

এর আগে ‘নারী পক্ষ’-এর প্রতিষ্ঠাতা শিরীন পারভীন হক, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আমেনা মুহসিন, সুরেশ্বর দরবার শরিফের পীর হাসান শাহ সুরেশ্বরী দিপু নূরী, অধ্যাপক গীতি আরা নাসরিন, লেখক আলতাফ পারভেজ, শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, চিত্রশিল্পী নজীর আমিন চৌধুরী জয়, সাংবাদিক মাহাথির মুহাম্মদসহ বাউল ও মাজার-সংশ্লিষ্ট ২৯ জনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রিটটি দায়ের করেন।

/বিআই/এম/
সম্পর্কিত
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে রিট
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
হাইকোর্টে একদিনে ২৪১১ পুরোনো মামলা নিষ্পত্তি
সর্বশেষ খবর
প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত
প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নদী থেকে উদ্ধার লাশ আ.লীগ নেতার বলে প্রচার, পুলিশের সতর্কবার্তা
নদী থেকে উদ্ধার লাশ আ.লীগ নেতার বলে প্রচার, পুলিশের সতর্কবার্তা
আমিনবাজারে মহাসড়কের দুই পাশের ময়লা অপসারণে ৩০ দিনের আলটিমেটাম
আমিনবাজারে মহাসড়কের দুই পাশের ময়লা অপসারণে ৩০ দিনের আলটিমেটাম
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’