আত্মহত্যার প্ররোচনা: আলভীর জামিন আবেদন নাকচ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৬, ১৩:০৪আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৩:০৪

ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি নিয়ে জামিন আবেদন নামঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য জানান।

আলভীর পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী শেখ রোবায়েত ইসলাম। রাষ্ট্রপক্ষে হারুন অর রশীদ জামিনের বিরোধিতা করেন।

গত ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন যাহের আলভী। তবে আদালত সেদিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর গত ২১ জুন আলভীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানির জন্য রাখা হয় ২৪ জুন। ওইদিন আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শেষে ৩০ জুন তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিন পান।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএসের বাসায় বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এদিকে ইকরার আত্মহত্যার পর ওই রাতেই মামলা করেন তার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।

/এআই /আরকে/
সম্পর্কিত
হত্যাচেষ্টা-বিস্ফোরক মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন পেছালো
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ
ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশের তারিখ নির্ধারণ
সর্বশেষ খবর
নোয়াখালীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
নোয়াখালীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন মধ্যপন্থার একজন পথপ্রদর্শক: মঞ্জু
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন মধ্যপন্থার একজন পথপ্রদর্শক: মঞ্জু
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ
গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল