চুক্তিপত্রে জাল সইয়ের অভিযোগ, মামলার বাদীই এবার আসামি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুলাই ২০২৬, ২৩:০৯আপডেট : ১৫ জুলাই ২০২৬, ২৩:০৯

জাল চুক্তিপত্র তৈরি, জাল স্বাক্ষর ব্যবহার এবং মিথ্যা ও প্রতারণা মামলা দায়েরের অভিযোগে রাজধানীর পল্টন থানার একটি মামলার বাদী মো. ফোরকান চৌধুরীর বিরুদ্ধে নতুন করে সিআর মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এই দায়ের করা মামলায় তার বিরুদ্ধে জাল চুক্তিপত্র তৈরি, জাল স্বাক্ষর ব্যবহার এবং মিথ্যা ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।  

এই তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী সায়েম উদ্দীন।  

মামলার অভিযোগে বলা হয়, মো. ফোরকান চৌধুরী ২০২৫ সালে পল্টন থানায় মো. জাকির হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি মামলা দায়ের করেন। পরবর্তীকালে ওই মামলার বিচার চলাকালে অভিযুক্ত মো. জাকির হোসেন আদালতে দাবি করেন, মামলার সমর্থনে দাখিল করা মূল চুক্তিপত্রে থাকা স্বাক্ষর তার নয়। 

এরপর আদালতের নির্দেশে চুক্তিপত্রে থাকা স্বাক্ষর পরীক্ষা-নিরীক্ষার জন্য হস্তলিপি বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়। হস্তলিপি বিশেষজ্ঞের প্রতিবেদনে সংশ্লিষ্ট স্বাক্ষর ও নমুনা স্বাক্ষরের মধ্যে অমিল পাওয়া যায় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। 

আদালতে দাখিল করা অভিযোগে আরও বলা হয়, জালিয়াতির মাধ্যমে চুক্তিপত্র তৈরি করে আদালতে তা ব্যবহার করা হয়েছে এবং মিথ্যা সাক্ষ্য ও মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রতিপক্ষকে হয়রানি ও ক্ষতিসাধনের চেষ্টা করা হয়েছে।  

মামলার সাক্ষী হিসেবে আদালতের বেঞ্চ সহকারী, সংশ্লিষ্ট মামলার আসামি মো. জাকির হোসেন, দুই আইনজীবী এবং পুলিশের হস্তলিপি বিশেষজ্ঞের নাম উল্লেখ করা হয়েছে। 

এর আগে গত ৯ জুলাই আদালত  আদেশ প্রদান করে এবং পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে নতুন এই সিআর মামলাটি দায়ের করা হয়। মামলার নথিপত্র ও হস্তলিপি বিশেষজ্ঞের মতামতের কপি আদালতে সংযুক্ত করা হয়েছে।  

তবে অভিযোগের বিষয়ে মো. ফোরকান চৌধুরীর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

/এআই/এসটি/ 
সম্পর্কিত
চাঁদা না পেয়ে হামলা-লুটের ঘটনায় গ্রেফতার ৮, ডেভিড ইমন কোথায়?
মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন কেবিন ক্রু
মাদ্রাসা ছাত্রকে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি গ্রেফতার
সর্বশেষ খবর
সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট
সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট
আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে দলে বড় পরিবর্তন এনেছে ইংল্যান্ড
আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে দলে বড় পরিবর্তন এনেছে ইংল্যান্ড
জুলাই শহীদ দিবস আজ
জুলাই শহীদ দিবস আজ
দলে এক পরিবর্তন, যে ট্যাকটিকসে আজ খেলবে আর্জেন্টিনা
দলে এক পরিবর্তন, যে ট্যাকটিকসে আজ খেলবে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও কেন নয়াপল্টন ছাড়েননি রিজভী