দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৬, ২১:৫৯আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২১:৫৯

দুই মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (চন্দন কুমার ধর) জামিন দিয়েছেন হাইকোর্ট।

তার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রবিবার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

এর আগে ভাঙচুরের অভিযোগের এ দুই মামলায় চন্দন কুমার ধরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সে রুল যথাযথ ঘোষণা করে রায় দিলেন আদালত।

এর আগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এতে জড়িত থাকার অভিযোগে প্রায় দুই ডজন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। এরপর তার বিরুদ্ধে আরও মামলায় হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এনসিপির গাড়িবহরে হামলা, জামিন পেলেন হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ ১১ জন
প্রবাসীদের পাসপোর্ট নিয়ে আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ
প্রতারণার মামলায় রিজেন্টের সেই সাহেদের জামিন
সর্বশেষ খবর
আসামির কাছ থেকে ঘুষ, চাকরি হারালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা
আসামির কাছ থেকে ঘুষ, চাকরি হারালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা
নির্বাচনে হারলেও জিতবেন ট্রাম্প?
নির্বাচনে হারলেও জিতবেন ট্রাম্প?
মিলছে না হিসাব, বিদ্যুৎ বিল যাচ্ছে কই?
মিলছে না হিসাব, বিদ্যুৎ বিল যাচ্ছে কই?
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ, কারণ কী
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ, কারণ কী
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’