রাজধানীতে মাদ্রাসার শৌচাগারে ছাত্রের লাশ: হত্যা মামলায় দুই শিক্ষক কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ আগস্ট ২০২৬, ১৮:০১আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৮:২৬

রাজধানীর কদমতলীর রায়েরবাগের জোড়াখাম্বা এলাকার একটি মাদ্রাসার শৌচাগার থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দুই শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ আগস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন।

ঢাকা মহানগর আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো দুই শিক্ষক হলেন রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরানী মাদ্রাসার হাফেজ মো. জাকারিয়া (৩৫) ও হাফেজ মো. জোবায়ের আহম্মেদ (২০)।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এস আই আমজাদ হোসেন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিদের পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।

সোমবার দুপুরে মাদ্রাসার তৃতীয় তলার একটি শৌচাগার থেকে মো. নাঈম শেখ (১৩) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নাঈমের মা নাজমা বেগম দুই শিক্ষককে আসামি করে কদমতলী থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের রাতেই মাদ্রাসা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার দুই ছেলে ওই মাদ্রাসায় পড়াশোনা করতো। বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্ত শিক্ষকরা নাঈমকে নিয়মিত নির্যাতন করতেন। বিষয়টি জানতে পেরে তিনি ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে চাইলে শিক্ষকরা ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানান।

এজাহারে আরও বলা হয়, সোমবার দুপুর ১টার দিকে নাঈম শিক্ষকদের জানায় সে আর মাদ্রাসায় পড়বে না। এরপর তাকে মারধর করা হয় এবং জোর করে আটকে রাখা হয়। দুপুর ১টা থেকে আড়াইটার মধ্যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নাঈমের মা।

/আইএ/এম/এমওএফ/
সম্পর্কিত
রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির আবেদন করবে পুলিশ
মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
সর্বশেষ খবর
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দৃষ্টিহীনদের নিয়েই স্পা খুলেছিলেন শ্রিয়া সরন, নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী
দৃষ্টিহীনদের নিয়েই স্পা খুলেছিলেন শ্রিয়া সরন, নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী
বিমানে হাঁপানির সমস্যা বাড়লে কী করবেন?
বিমানে হাঁপানির সমস্যা বাড়লে কী করবেন?
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার