৭ বছরের শিশুকে অপহরণ: এক যুগ পর যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ আগস্ট ২০২৬, ১৪:৩৪আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৪:৩৬

এক যুগ আগে কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকা থেকে ৭ বছরের এক শিশুকে অপহরণের মামলায় ইমাম হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার (১৭ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। 

সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) সাজার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে। আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।”  

রায় ঘোষণার সময় ইমাম হোসেন ট্রাইব্যুনালে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ইব্রাহীম শেখের ৭ বছর বয়সী কন্যা কেরানীগঞ্জের খেজুরবাগ নূরবাগ হাই স্কুলের গেটের সামনে বান্ধবীদের সঙ্গে খেলছিল। ২০১৪ সালের ১৫ অক্টোবর বেলা ১১টার দিকে ইমাম হোসেনসহ ৩-৪ জন নদীর পাড়ে মেলা দেখানোর কথা বলে নিয়ে যায়। তারা তাকে কেরানীগঞ্জের নারিকেলবাগ কাশবনে নিয়ে যায়। সেখানে গিয়ে শিশুটি চিৎকার শুরু করে। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং ইমাম হোসেনকে আটক করে। 

এই ঘটনায় ইব্রাহীম শেখ পরদিন ১৬ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৩০ নভেম্বর ইমাম হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মুকুল রঞ্জন। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ৪ জনের সাক্ষ্য গ্রহণ করে। 

আসামির আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ ট্রাইব্যুনাল থেকে সাজার রায় এলো। 

/এআই/এসটি/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন
বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁস: কারাগারে পিএসসি কর্মকর্তা কৌশিক দেবনাথ
জামায়াতপন্থি আরও ৭ আইন কর্মকর্তার পদত্যাগ
সর্বশেষ খবর
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাই কমিশনারের সাক্ষাৎ
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাই কমিশনারের সাক্ষাৎ
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া রিট খারিজ
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া রিট খারিজ
পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান
পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
সর্বাধিক পঠিত
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা