সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় গ্রেফতার সাবেক মেজর সাদিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৬, ১২:৫৪ আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১২:৫৪

এবার খিলক্ষেত থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মেজর মো. সাদিকুল হককে । তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান এ তথ্য জানান।

সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সাদিককে ২০২৪ সালের ২৯ অক্টোবর সামরিক আদালতে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত ২৯ জুন শেষে তিনি ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান।

কিন্তু গত ৭ আগস্ট তাকে বসুন্ধরা এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি পোড়ানোর মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন করেন ভাটারা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা চাঁদ আলী।

ওই আবেদনে বলা হয়, ২০২৫ সালের ১১ নভেম্বর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে এবং ‘দেশকে অস্থিতিশীল করতে’ ওই ঘটনা ঘটানো হয়। তদন্তে এ ঘটনায় সাদিকের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা পাওয়া গেছে।

ওই আবেদনের ওপর শুনানিতে আসামিপক্ষের আইনজীবী এইচ এম আল-আমিন আদালতে বলেন, ‘ঘটনার সময় আসামি কারাগারে ছিলেন। কারাগারে থেকে তিনি কীভাবে গাড়ি পোড়ান।’

কারাগারে থাকা অবস্থায় কীভাবে সাদিক মামলার ঘটনায় জড়িত হলেন, সে বিষয়ে ভাটারা থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তাকে রবিবার (১৬ আগস্ট) ব্যাখ্যা দিতে বলে আদালত। পরে তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেন।

ওই ব্যাখ্যা পর্যালোচনা করে মেজর সাদিককে গ্রেফতার না দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম।

এর ভিত্তিতে সাদিকের আইনজীবী এইচ এম আল-আমিন রবিবার বলেন, ‘আর কোনও মামলায় আটকাদেশ না থাকায় তার মুক্তিতে বাধা নেই।’

কিন্তু এর পরপরই খিলক্ষেত থানার নতুন মামলায় সাদিককে গ্রেফতার দেখানোর আবেদন করেন ওই থানার এসআই মো. শাহজালাল। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন মঙ্গলবার (১৮ আগস্ট)।

এদিন শুনানিকালে মেজর সাদিককে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মামলার বিবরণে বলা হয়, গত বছরের ১৭ মে দুপুর ২টার দিকে খিলক্ষেত বাজারসংলগ্ন এলাকায় ‘নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার সময়’ সেনাবাহিনী থেকে বরখাস্ত কয়েকজনকে আটক করে পুলিশ।

তাদের চাকরি থেকে বরখাস্ত করায় তারা বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি, সুনাম ক্ষুণ্ন করা ও ঢাকা সেনানিবাসের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য ‘সহযোদ্ধা’  নামক সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহার করে সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেয়।

এ ঘটনায় ঢাকা সেনানিবাসের সদর দফতর লজিস্টিকস এরিয়ার আজিজুল ইসলাম পরদিন খিলক্ষেত থানায় মামলা করেন।

 

/এআই/এনআই/
সম্পর্কিত
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার গ্রেফতার নিয়ে যা বলছে পুলিশ
হত্যা মামলায় গ্রেফতার হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন
সোহেল আফ্রিদি কোথায়?
সর্বশেষ খবর
মুক্তার ‘অসম সমীকরণ’, আসছে সমরজিৎ-প্রিয়াংকার ‘মায়াবী জ্যোৎস্না রাতে’
মুক্তার ‘অসম সমীকরণ’, আসছে সমরজিৎ-প্রিয়াংকার ‘মায়াবী জ্যোৎস্না রাতে’
সংসারের হিসাব মেলাতে নিত্যদিনের খরচে কাটছাঁট
সংসারের হিসাব মেলাতে নিত্যদিনের খরচে কাটছাঁট
পেটের মেদ ঝরাতে নিয়মিত করুন তিন যোগাসন
পেটের মেদ ঝরাতে নিয়মিত করুন তিন যোগাসন
লিটন-মিরাজের ব্যাটে এক সেশনেই ১১৪ রান
লিটন-মিরাজের ব্যাটে এক সেশনেই ১১৪ রান
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা