জাসদ কার্যালয় থেকে আটক ২৮০, চলছে যাচাই-বাছাই: পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৮ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৮

রাজধানীর গুলিস্তানের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) কার্যালয় থেকে ২৮০ জনকে আচক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালানো শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন; এমন খবর পেয়ে পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে।

তিনি বলেন, তারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে তারা সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন বলে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে।

এছাড়া তারা আরও কোনো কর্মকাণ্ড করেছেন কিনা এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও যাচাই করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, তাদের নিরাপত্তার স্বার্থে এবং পুরো ঘটনাটি যাচাই-বাছাই করার স্বার্থে আমরা তাদের থানায় নিয়ে যাচ্ছি। যাচাই-বাছাই করে যার যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের নামে মামলা হবে বা আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না, তাদের ক্ষেত্রে অন্য যে প্রক্রিয়া আছে; সে প্রক্রিয়া নেওয়া হবে।

জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যকেও আটক করা হয়েছে। তাকে কেন আটক করা হয়েছে, জানতে চাইলে ডিসি বলেন, অভিযানকালে সেখান থেকে অনেককে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে না, তাদের ছেড়ে দেওয়া হবে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটকদের সেখানে জড়ো হওয়ার কোনো অনুমতি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি প্রাথমিকভাবে যাচাই করা হচ্ছে। ঘটনাটি পল্টন থানার আওতাধীন হওয়ায় তদন্তের সুবিধার্থে প্রয়োজন হলে তাদের আশপাশের কোনো থানায় রাখা হতে পারে।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে নারী আটক
ওষুধের কৃত্রিম সংকট, দলিল নিবন্ধনে ঘুষসহ চার অভিযোগে দুদকের অভিযান
এজলাস থেকে আসামি উধাও, নিরাপত্তায় বড় ফাঁক
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯
বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে নারী আটক
বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে নারী আটক
ওষুধের কৃত্রিম সংকট, দলিল নিবন্ধনে ঘুষসহ চার অভিযোগে দুদকের অভিযান
ওষুধের কৃত্রিম সংকট, দলিল নিবন্ধনে ঘুষসহ চার অভিযোগে দুদকের অভিযান
সংবিধান সংশোধন কমিটিসহ চার সংসদীয় কমিটি পুনর্গঠন, সদস্য পরিবর্তন
সংবিধান সংশোধন কমিটিসহ চার সংসদীয় কমিটি পুনর্গঠন, সদস্য পরিবর্তন
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন