শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির কার্যক্রম চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৬, ১৯:২৪ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৯:২৪

বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

ফলে ১৮ জুলাই সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাইনুর রহমানের সভাপতিত্বে গঠিত বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

রবিবার (৪ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।  

এর আগে গত ১৮ জুলাইয়ের দেওয়া আদেশে অ্যাডহক কমিটিকে আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

আদেশ জারির তারিখ থেকেই গঠিত এই নতুন অ্যাডহক কমিটি কার্যকর হবে বলে সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে।

সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইশতিয়াক আহমেদ বাবলু, ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, মোহাম্মদ ফরিদ আলম, ইমরান চৌধুরী এবং মুহাম্মদ কামরুল হাসান।

কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন সাকিফ শামীম। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শারমিন আক্তার রত্না ও ডি এম রফিকুল ইসলাম রাজিব। কোষাধ্যক্ষ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহফুজুল ইসলাম জানুকে। এছাড়া দেশের বিভিন্ন রাইফেল ক্লাবের কর্মকর্তা, সাবেক আন্তর্জাতিক পদকজয়ী শ্যুটার, ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

১৮ জুলাইয়ের এ কমিটির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন আগের কমিটির যুগ্ম সম্পাদ। পরে হাইকোর্ট নতুন কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন।

হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন স্থগিত
তৃণমূলের নাম-প্রতীক বিরোধ ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর শপথ বৃহস্পতিবার
সর্বশেষ খবর
শত্রুকে নতুন চমক দেখানোর ইঙ্গিত ইরানি স্পিকারের
শত্রুকে নতুন চমক দেখানোর ইঙ্গিত ইরানি স্পিকারের
ব্যাংক মালিকানা ও ঋণ ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রস্তাব জামায়াতের
ব্যাংক মালিকানা ও ঋণ ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রস্তাব জামায়াতের
১০০ কেজি গাঁজাসহ কৃষক দলের নেতা আটক
১০০ কেজি গাঁজাসহ কৃষক দলের নেতা আটক
৪০ পদকজয়ী দেশের তালিকায় বাংলাদেশের নিচে আর কেউ নেই!
৪০ পদকজয়ী দেশের তালিকায় বাংলাদেশের নিচে আর কেউ নেই!
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান