শাহজালালে ১ কোটি ৭৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার: আরমানের ৫ দিনের রিমান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৬, ১৮:১৩ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৮:১৩

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ২৯০ গ্রাম স্বর্ণের পেস্ট (ডিম্বাকৃতির) উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরমান উদ্দিন সিদ্দিকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার এসআই আনিছুর রহমান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে (জি৯ ৫১৮) ঢাকায় আসেন আরমান উদ্দিন সিদ্দিক (৩৬)। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে তাকে নজরদারিতে রাখেন কাস্টমসের প্রিভেন্টিভ টিম। পরে ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় এলে সন্দেহের ভিত্তিতে তার দেহ তল্লাশি করা হয়।

এ সময় তার পায়ুপথে সাদা স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির তিনটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলোর ভেতরে ছিল ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, প্রতিটি প্যাকেটে ৪৩০ গ্রাম করে মোট ১ হাজার ২৯০ গ্রাম স্বর্ণের পেস্ট ছিল। এসব স্বর্ণের পেস্ট পরিশোধন করলে আনুমানিক এক কেজি খাঁটি স্বর্ণ পাওয়া যেতে পারে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার এইচ এম মামুন কায়সার বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও ২০২৩ সালের কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি দীর্ঘদিন ধরে বিদেশ থেকে অবৈধভাবে স্বর্ণ এনে চোরাচালানের সঙ্গে জড়িত। এ চক্রের মূল হোতা, অর্থের জোগানদাতা ও পলাতক সহযোগীদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

/এআই/ইউএস/
সম্পর্কিত
চাঁদাবাজির অভিযোগ করায় বিএনপি নেতাকে মারধর, গ্রেফতার ২
‘জাতীয় মসজিদের খতিবের কিছু হলে ধর্মপ্রাণ মানুষ দাঁতভাঙা জবাব দেবে’
ফুটপাতে মুখরোচক খাবারের রমরমা ব্যবসা, আবর্জনা সরাবে কে?
সর্বশেষ খবর
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
চাঁদাবাজির অভিযোগ করায় বিএনপি নেতাকে মারধর, গ্রেফতার ২
চাঁদাবাজির অভিযোগ করায় বিএনপি নেতাকে মারধর, গ্রেফতার ২
‘জাতীয় মসজিদের খতিবের কিছু হলে ধর্মপ্রাণ মানুষ দাঁতভাঙা জবাব দেবে’
‘জাতীয় মসজিদের খতিবের কিছু হলে ধর্মপ্রাণ মানুষ দাঁতভাঙা জবাব দেবে’
বিরতির পর গোলবন্যা, ব্রাদার্সকে ৬ গোল দিলো ফর্টিস
বিরতির পর গোলবন্যা, ব্রাদার্সকে ৬ গোল দিলো ফর্টিস
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা