শাপলা চত্বরে গণহত্যা মামলা

ইনু-দীপু মনিদের অব্যাহতি চাওয়া আবেদনের ফের শুনানি ২৬ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ১৯:৪৪ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৯:৪৪

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ চার আসামির অব্যাহতি চাওয়া আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

এ মামলায় মোট আসামি ৪১ জন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক সাত আসামির পক্ষে অব্যাহতি চেয়ে আজ প্রথমে শুনানি শেষ করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। এরপর গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাকের অব্যাহতি চান আইনজীবী মোস্তাফিজুর রহমান। পরে ইনু-দীপু মনিসহ চার আসামির পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তবে শুনানি শেষ না হওয়ায় আগামী ২৬ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।

এদিন সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তায় ইনুসহ ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজির করা অন্য আসামিরা হলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা। নিরাপত্তাজনিত কারণে একই মামলায় গ্রেফতার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ভার্চুয়ালি হাজিরা দেন।

গত ১৬ নভেম্বর পলাতক সাত আসামির অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে শুনানি শুরু করেন আমির হোসেন। পরে আসামিপক্ষ সময় চাওয়ায় আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

গত ১২ নভেম্বর মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ওই দিন শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে আনা পৃথক পৃথক আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনান। একইসঙ্গে মামলার পটভূমি তুলে ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। শেখ হাসিনা কীভাবে স্বৈরশাসক হয়ে ওঠেন, তার বর্ণনাও দেন তিনি।

শেখ হাসিনাসহ মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন- তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন সাবেক কর্মকর্তারা।

এর আগে ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

এ মামলায় দুটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যাযজ্ঞের ঘটনা উল্লেখ করা হয়েছে।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক
ভবিষ্যতে বিচার বিভাগের বিষয়ে কথা বলতে সতর্ক থাকবো: ব‍্যারিস্টার ফুয়াদ
ব্যারিস্টার ফুয়াদ বললেন ‘স্লিপ অব টাং’, সতর্ক করলেন ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে বছরে মারা যান সোয়া লাখ মানুষ
দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে বছরে মারা যান সোয়া লাখ মানুষ
শীতেও ত্বক থাকবে কোমল, ভাগ্যশ্রীর বিশেষ পানীয়
শীতেও ত্বক থাকবে কোমল, ভাগ্যশ্রীর বিশেষ পানীয়
ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন আজ 
ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন আজ 
চুরির ঘটনায় ধরা পড়লেন চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা
চুরির ঘটনায় ধরা পড়লেন চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম