পিঁপড়া তাড়ানোর ৫ উপায়

লাইফস্টাইল ডেস্ক
২৮ এপ্রিল ২০১৬, ১২:৩৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১২:৫৭
image

চিনির বয়াম অথবা ঢেকে রাখা খাবারে পিঁপড়া আক্রমণ করলে মেজাজ বিগড়ে যাওয়াই স্বাভাবিক। সাধারণত রান্নাঘর কিংবা খাবার ঘরে পিঁপড়ার উপদ্রব দেখা যায় বেশি। পিঁপড়া দূর করার জন্য বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। তবে বাড়িতে শিশু থাকলে এগুলো ব্যবহার না করাই ভালো। জেনে নিন প্রাকৃতিকভাবে পিঁপড়া দূর করার ৫টি উপায় সম্পর্কে-

পিঁপড়া দূর করুন প্রাকৃতিক উপায়ে

লেবুর রস
একটি লেবু চিপে রস সংগ্রহ করুন। ১ টেবিল চামচ লবণ মিশিয়ে লেবুর রস স্প্রে বোতলে ভরে নিন। যেখানে পিঁপড়ার উপদ্রব বেশি সেখানে স্প্রে করে দিন লেবুর রস। পিঁপড়া থাকবে না।

দারুচিনি গুঁড়া
রাতে ঘুমানোর আগে পিঁপড়ার বাসা ও এর আশেপাশে দারুচিনি গুঁড়া ছিটিয়ে দিন। সকালে উঠে দেখবেন পিঁপড়ার দল বেমালুম গায়েব!

গরম পানি
এক কাপ গরম পানিতে ১ টেবিল চামচ লবণ ও মরিচ গুঁড়া মেশান। পানি গরম থাকতে থাকতে পিঁপড়ার আনাগোনা যেখানে সেখানে ছিটিয়ে দিন। পিঁপড়া দূর হবে সঙ্গে সঙ্গেই।

ভিনেগার
পিঁপড়া তাড়ানোর জন্য কালো ভিনেগার ব্যবহার করুন। কালো ভিনেগার স্প্রে বোতলে নিয়ে ছিটিয়ে দিন রান্নাঘরের আনাচে-কানাচে। পিঁপড়া দূর হবে।

গোলমরিচ গুঁড়া
এক কাপ গরম পানিতে ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া মেশান। দ্রবণটি স্প্রে করে দিন পিঁপড়া দেখলেই। মুক্তি পাবেন পিঁপড়ার উপদ্রব থেকে।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম