নাজিরাবাজারে ভোজনবিলাস!

সাদ্দিফ অভি
০২ নভেম্বর ২০১৬, ১৭:১২ আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৭:১৯

ভোজনরসিক হিসেবে খ্যাতি রয়েছে বাঙালির। আর তাই তো পুরান ঢাকায় খেতে পছন্দ করেন যারা তাদের ভিড় লেগেই থাকে। পুরো পুরান ঢাকা জুড়েই রয়েছে রকমারি খাবারের পসরা। এক এক দোকানের এক এক খাবারের স্বাদ। তাই ঠিক করা মুশকিল হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা খাওয়া যায়! পুরান ঢাকার খাবারের স্বাদ নিতে দূরদূরান্ত থেকে মানুষ নাজিরাবাজারে ঘুরতে আসেন।

খাবারের খোঁজে নাজিরাবাজার

পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোড ধরে হাঁটতে থাকলে রাস্তার দু’পাশে দেখা মেলে ভিন্ন ভিন্ন খাবারের দোকান। কিছু দূর গেলেই নাজিরাবাজার চৌরাস্তা। এই চৌরাস্তাকে ঘিরে রয়েছে পুরান ঢাকার সব ঐতিহ্যবাহী খাবারের দোকান। বিরিয়ানি থেকে শুরু করে চাপ, কাবাব, গরুর ভুঁড়ি ভাজা, মিষ্টি, বাকরখানি- কী নেই সেখানে!

বিরিয়ানির মধ্যে নাজিরাবাজারে রয়েছে সরিষার তেল দিয়ে বানানো ঢাকার বিখ্যাত হাজীর বিরিয়ানি। এছাড়াও রয়েছে হানিফ বিরিয়ানি, মামুন বিরিয়ানি। সচরাচর বিরিয়ানির পাশাপাশি এসব দোকানে পাওয়া যায় খাসির রেজালা।

আরও আছে বিউটির লাচ্ছি এবং ফালুদা। বিউটির লাচ্ছি এবং লেবুর শরবতের সুনাম দেশব্যাপী। পাশাপাশি তাদের কাচ্চি বিরিয়ানিরও চাহিদা রয়েছে বেশ।

নাজিরাবাজার

নাজিরাবাজারের বিখ্যাত চাপ এবং কাবাব পাওয়া যায় বিসমিল্লাহ কাবাব ঘরে। চৌরাস্তার ঠিক পাশেই এর অবস্থান। এখানে খেতে আসলে মূলত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। রাত যত ঘনিয়ে আসে, ততই ভিড় বাড়তে থাকে এই দোকানে। মুরগি আর গরুর চাপ ছাড়াও রয়েছে খাসির গুর্দা যা ব্যাপক জনপ্রিয়। প্রতিটি খাবারের সঙ্গে দেওয়া হয় দু’রকমের সালাদ। একটি পেঁপে দিয়ে বানানো আরেকটি শুধু পেঁয়াজ, মরিচ এবং চাটনি দিয়ে বানানো।

ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি নাজিরাবাজারে বাংলা খাবার ভাত-ভর্তাও পাওয়া যায়। রয়েছে পুরান ঢাকার বিখ্যাত খাবার বাকরখানির দোকান। দোকানে গেলে একদম তাজা এবং গরম বাকরখানির স্বাদ নেওয়া যাবে।      

/এনএ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ৬০ হাজার কর্মীকে ছাঁটাই করছে মাইক্রোসফট
এবার ৬০ হাজার কর্মীকে ছাঁটাই করছে মাইক্রোসফট
প্রথম দিনেই এক ঘণ্টা দেরিতে ফেনী ছাড়লো মহানগর এক্সপ্রেস
প্রথম দিনেই এক ঘণ্টা দেরিতে ফেনী ছাড়লো মহানগর এক্সপ্রেস
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮
ট্রেনেই আল্পসের পথে, আট থেকে সতেরো ঘণ্টায় ১২ স্কি রিসোর্ট
ট্রেনেই আল্পসের পথে, আট থেকে সতেরো ঘণ্টায় ১২ স্কি রিসোর্ট
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
সাজেকে অবরোধের পঞ্চম দিন, দাবিতে অনড় আন্দোলনকারীরা
সাজেকে অবরোধের পঞ্চম দিন, দাবিতে অনড় আন্দোলনকারীরা