ডিমের ঝাল তরকারি

লাইফস্টাইল ডেস্ক
০৩ জুলাই ২০১৭, ১২:১৫আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৭:০০
image

গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল ডিমের তরকারি খেতে খুবই সুস্বাদু। বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গেও মুখরোচক এই আইটেমটি পরিবেশন করতে পারেন। মরিচ, নারিকেল দুধ ও তেঁতুল দিয়ে রান্না করে ফেলুন মজাদার ডিমের তরকারি।

ডিমের ঝাল তরকারি
জেনে নিন রেসিপি-  
উপকরণ
সেদ্ধ ডিম- ৬টি
পেঁয়াজ- ২টি (কুচি)
আদা- ১ ইঞ্চি
মরিচ গুঁড়া- ৩/৪ চা চামচ
তেঁতুল বাটা- ১ চা চামচ
তেল- ১/৪ কাপ
সরিষা- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
টমেটো- ৪টি (কুচি)
কাঁচামরিচ- ৪ টুকরা
হলুদ গুঁড়া- ৩/৪ চা চামচ
ধনে গুঁড়া- ১১/২ চা চামচ
কারি পাতা- ১ মুঠো
দারুচিনি- ১ স্টিক  
নারকেল দুধ- ১০০ মিলি
প্রস্তুত প্রণালি
সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে নিন। প্যানে তেল গরম করে সরিষা ভেজে নিন। ফুটে উঠতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। গোলাপি হয়ে আসলে দারুচিনি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিন। ২ মিনিট ভেজে টমেটো কুচি দিয়ে দিন। ১০ মিনিট নাড়াচাড়া করুন। আদা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনে গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়ুন। তেল ছেড়ে দিলে তেঁতুল বাটা দিয়ে ১ কাপ পানি দিন। মৃদু আঁচে পাত্র ঢেকে রাখুন কয়েক মিনিট। নারকেল দুধ, লবণ ও কারিপাতা দিয়ে নাড়ুন। চুলার জ্বাল কমিয়ে সেদ্ধ ডিম মসলার মিশ্রণে দিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন পাত্র। সাবধানে বারকয়েক নেড়ে নিন যেন ডিম ভেঙে না যায়। ধনেপাতা কুচি ছিটিয়ে গরম ভাত অথবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন মজাদার ডিমের তরকারি।  

তথ্যটাইমস অব ইন্ডিয়া

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম