খুশকি দূর করে অ্যালোভেরা

লাইফস্টাইল ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৫ আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৩
image

রূপচর্চায় অ্যালোভেরা ব্যবহৃত হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই। এর ভেষজ উপাদান ত্বকের যত্নে অনন্য। ত্বকের পাশাপাশি চুলের সৌন্দর্য বাড়াতেও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। খুশকি দূর করার পাশাপাশি চুল ঝলমলে করতে পারে এই ভেষজ উপাদান। জেনে নিন কীভাবে। 

খুশকি দূর করে অ্যালোভেরা
অ্যালোভেরার রস
সপ্তাহে দুইবার অ্যালোভেরার রস দিয়ে চুল ধুয়ে নিন। এটি নিয়মিত করলে দূর হবে খুশকি। এছাড়া শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে মাথার তালু থেকে সম্পূর্ণ চুলে অ্যালোভেরার রস লাগান। তারপর সুতির কাপড় দিয়ে ১৫ মিনিট মুড়ে রাখুন। চুল খুলে প্রাকৃতিকভাবে শুকিয়ে নিন।     
অ্যালোভেরার পেস্ট
অ্যালোভেরার পেস্ট তৈরি করুন। পেস্টটি মাথার তালুতে ঘষে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন মাথা। প্রতি মাসে দুইবার করলে খুশকি থেকে মুক্তি পাবেন।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরার পাতা কেটে জেল সংগ্রহ করে মাথার তালু থেকে শুরু করে চুলের নিচ পর্যন্ত লাগান। পুরোপুরি না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করবেন না। অ্যালোভেরার জেল প্রাকৃতিকভাবে পরিষ্কার করে চুল।
অ্যালোভেরা হেয়ার প্যাক
৩ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টি ডিমের সাদা অংশ মেশান। মিশ্রণটি চুলে লাগান। নিয়মিত এটি ব্যবহার করলে খুশকি দূর হওয়ার পাশাপাশি জৌলুস বাড়বে চুলের।  

/এনএ/
সম্পর্কিত
ঠোঁটের শুষ্কতা ও কালচে ভাব কমাতে পারে যে ৫ চর্চা
ফল ও সবজির রসে ফিরুক ত্বকের প্রাকৃতিক উজ্জলতা
শর্মিলা ঠাকুরের রূপচর্চায় ভেষজ তেল, ত্বকের যত্নে কেন কুমকুমাদি তেল
সর্বশেষ খবর
আজ বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টি হবে?
আজ বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টি হবে?
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে জবিতে র‍্যালি ও সেমিনার
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে জবিতে র‍্যালি ও সেমিনার
টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট