চলছে ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক’

লাইফস্টাইল ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৭
image

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক।’ আজ আয়োজনের দ্বিতীয় দিন। ইউনিলিভারের হেয়ার কেয়ার ব্র্যান্ড ট্রেসেমের আয়োজনে দেশ–বিদেশের ৩১ জন ডিজাইনারের নকশা করা পোশাক নিয়ে এই উৎসব চলবে আগামীকাল ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আয়োজকরা জানান, ১৯ জন বাংলাদেশি ও ১১ জন বিদেশি ডিজাইনার তাদের ডিজাইন নিয়ে অংশ নিচ্ছেন আয়োজনে। দেশের ফ্যাশন ডিজাইনারদের সংগঠন ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) ও ট্রেসেমে যৌথভাবে এই ফ্যাশন শোর আয়োজন করেছে।

হেয়ার স্টাইলিস্ট আফরোজা পারভিন
গতকাল ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ডিজাইনার লিপি খন্দকার, সাদিয়া মিশু, সারাহ করিম,  হুমায়রা খান, রিফাত রেজা, ইজমাত নাজ, মুশাররাত রহমান তাদের ডিজাইন নিয়ে অংশ নেন আয়োজনে। বিদেশি ডিজাইনারদের মধ্যে ছিলেন ভারতের পারমিতা ব্যানার্জি, মালদ্বীপের আয়শাত সামলা ও নেপালের অনু শ্রেষ্ঠা। প্রথম দিন অংশ নিয়েছেন বাংলাদেশি হেয়ার স্টাইলিস্ট আফরোজা পারভিন।

চলছে ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক’
আজ ২৪ ফেব্রুয়ারি নিজেদের কাজ দিয়ে মঞ্চ মাতাবেন বাংলাদেশের ডিজাইনার শাহরুখ আমিন, ফারাহ আনজুম বারি, আফসানা ফেরদৌসি, ফাইজা রহমান, রুপো শামস, তাশফিয়া আহমেদ এবং শৈবাল সাহা। বিদেশি ডিজাইনারদের মধ্যে থাকবেন থাইল্যান্ডের সুকাজিত দায়েংচি, ভুটানের কেঞ্চ ওয়াংমো ও ভারতের শ্বাতী কালসি। আগামীকাল তৃতীয় ও শেষদিনের আয়োজনে অংশ নেবেন বাংলাদেশের ডিজাইনার মাহিন খান, এমদাদ হক, মারিয়া সুলতানা,  কুহু প্লামন্দোন, চন্দনা দেওয়ান এবং রিফাত রহমান। বিদেশি ডিজাইনারদের মধ্যে থাকবেন  শ্রীলঙ্কার কাঞ্চনা থালপাওইলা, পাকিস্তানের ফাইজা সামি, ভারতের কল্লোল দত্ত ও ইন্দোনেশিয়ার মেরডি সিহোমবিং।

চলছে ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক’ চলছে ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক’
এ আয়োজনের হসপিটালিটি পার্টনার হোটেল লা মেরিডিয়ান ঢাকা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম