হেয়ার ড্রায়ারের ভিন্ন ব্যবহার

আনিকা আলম
২৫ মার্চ ২০১৯, ১৫:০০ আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৫:১২
image

চুল শুকানো কিংবা চুলের স্টাইলিং করার পাশাপাশি গৃহস্থালি কাজেও কিন্তু ব্যবহার করতে পারেন হেয়ার ড্রায়ার। জেনে নিন হেয়ার ড্রায়ারের কিছু ভিন্ন ব্যবহার সম্পর্কে।

হেয়ার ড্রায়ারের ভিন্ন ব্যবহার

  • প্লাস্টিক কিংবা তৈজস থেকে আঠালো স্টিকার ওঠাতে পারছেন না? স্টিকার ওঠানোর আগে কয়েক মিনিট হেয়ার ড্রায়ার ধরে রাখুন উপরে। আঠা গলে নরম হয়ে গেলে টেনে উঠিয়ে ফেলুন। স্টিকার যেমন উঠে আসবে সহজে, তেমনি আঠার দাগও লেগে থাকবে না।
  • হুট করে বাইরে যেতে হচ্ছে অথচ পোশাক আয়রন করা নেই? হাতের কাছে ইস্ত্রি না থাকলে কাজে লাগাতে পারেন হেয়ার ড্রায়ারকে। সামান্য পানি ছিটিয়ে নিন পোশাকে। হেয়ার ড্রায়ার সর্বোচ্চ হিটে দিয়ে শুকিয়ে ফেলুন পোশাক। ব্যস! ভাঁজহীন পোশাক পরে নিশ্চিন্তে বেরিয়ে পড়ুন।

হেয়ার ড্রায়ারের ভিন্ন ব্যবহার

  • ঘরের আনাচে-কানাচে পরিষ্কার করার জন্য আসবাব বা শো পিস না সরিয়ে হেয়ার ড্রায়ারের সাহায্য নিন। কি-বোর্ডও পরিষ্কার করতে পারেন এর সাহায্যে।
  • কাঠের উপর মগ রাখার সাদাটে দাগ পড়েছে? উপরে হেয়ার ড্রায়ার ধরে ঠাণ্ডা বাতাস দিন কিছুক্ষণ। কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে গরম বাতাস দিতে থাকুন। দূর হবে দাগ।
  • নতুন জুতা কেনার পর দেখলেন শক্ত হয়ে এঁটে আছে পায়ে। কী করবেন? মোজা পরে জুতা পরে নিন। হেয়ার ড্রায়ার ধরে রাখুন কয়েক মিনিট জুতার উপরে। আঁটসাঁট ভাব কমে যাবে।
  • ফ্রিজ থেকে মাছ-মাংস বের করে সহজে আলাদা করতে চাইলে সাহায্য নিন হেয়ার ড্রায়ারের।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমুদ্র নয়, তবু সৈকতের আমেজ, মুন্সীগঞ্জের ষোলআনীতে একদিন
সমুদ্র নয়, তবু সৈকতের আমেজ, মুন্সীগঞ্জের ষোলআনীতে একদিন
চিংড়ি দিয়ে এমন রান্না আগে খেয়েছেন? বানিয়ে ফেলুন কোফতা কারি
চিংড়ি দিয়ে এমন রান্না আগে খেয়েছেন? বানিয়ে ফেলুন কোফতা কারি
থানা পর্যায়েও সাইবার নজরদারি, ‘অপতথ্য’ নির্ধারণ করবে কে
থানা পর্যায়েও সাইবার নজরদারি, ‘অপতথ্য’ নির্ধারণ করবে কে
কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ যেভাবে বদলে দিয়েছিল ক্রিকেট
কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ যেভাবে বদলে দিয়েছিল ক্রিকেট
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ