শবে বরাতের সহজ হালুয়া

লাইফস্টাইল ডেস্ক
১৮ এপ্রিল ২০১৯, ১৯:৩৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৯:৪৩

শবে বরাতের মূল উদ্দেশ্য ইবাদত। সবারই ইবাদত নিয়ে ব্যাপক প্রস্তুতি থাকে। কিন্তু তার সঙ্গে থাকে আপ্যায়নের প্রস্তুতি। আপ্যায়নের আতিশয্যে যেন ইবাদত ব্যাহত না হয় তাই বেছে নিন সহজ কোনো হালুয়া। ডিম-সুজির হালুয়া হতে পারে একটি সহজ হালুয়া। ঝটপট বানিয়ে ফেলা এই খাবারটি দিয়ে আপ্যায়ন করুন অতিথিকে।

শবে বরাতের সহজ হালুয়া

উপকরণ-

সুজি - ১ কাপ

চিনি - ৩/৪ কাপ

তরল দুধ -১/২ লিটার

গুঁড়া দুধ -১/৪ কাপ

ঘি বা তেল বা দুই রকম মিশিয়ে -১/২ কাপ

বাদাম কিশমিশ - পরিমান মতো

সামান্য - লবণ 

এলাচি -৬টি

দারচিনি -৪ টুকরা

জাফরান রং- ২ফোটা

ডিম-২টি

প্রণালি- চুলায় কড়াই বসিয়ে তেল বা ঘি টুকু দিন। তেল গরম হলে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে সুজি দিন। হালকা বাদামী রং হলে তরল দুধটুকু  ঢেলে দিন। সঙ্গে জাফরান রং দিন। এসময় চিনি দিন। নাড়তে থাকুন, ঘন হয়ে আসলে গুঁড়া দুধ ও ডিম দিয়ে নাড়তে থাকুন। হালুয়া কড়াইয়ের গা ছেড়ে তেল ভেসে উঠলে নামিয়ে নিন। এবার নামিয়ে কিশমিশ বাদাম দিয়ে মিশিয়ে নিন এবং পছন্দ মত আকৃতি দিন বা বরফি আকারে কেটে নিন কিংবা বাটিতে পরিবেশন করুন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম