গরম গরম চাওমিন

লাইফস্টাইল ডেস্ক
১২ জুন ২০১৯, ১৬:৩৫আপডেট : ১২ জুন ২০১৯, ১৬:৪৪

বিকালের নাস্তায় গরম নুডলস বা চাওমিন হলে মন্দ হয় না। কিন্তু বানানোর আলসেমিতে অনেকেই বিকেলের নাস্তা চা-বিস্কুট দিয়েই সেরে নেন। তবে যদি ঝটপট চাওমিন করা যায়, তাহলে নিশ্চয় এই মজাদার খাবারটি খাবেন। জেনে নিন ঝটপট চাওমিন বানানোর পদ্ধতি। গরম গরম চাওমিন

উপকরণ:

সেদ্ধ নুডুলস- ২ কাপ 

 মুরগির হাড় ছাড়া মাংস- ১ কাপ

আদা, রসুন মিহি কিমা- ২ চা চামচ

চিলি সস- ১ টেবিল চামচ,

 টম্যাটো সস- ১ টেবিল চামচ

 পেঁয়াজ ফালি- ৪টা

ক্যাপসিকাম ফালি- এক কাপ

পেঁয়াজ কলি – এক কাপ

বরবটি- হাফ কাপ

গাজর- হাফ কাপ

মটরশুঁটি- হাফ কাপ

ভেজিটেবল অয়েল- ২ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়া- আধ চা চামচ

লবণ- স্বাদমতো

প্রণালি: 

প্রথমে প্যানে তেল দিয়ে আদা, রসুন কুচি দিয়ে ভাজুন। গন্ধ ছড়াতে শুরু করলে মুরগির হার ছাড়া মাংস গুলো দিয়ে দিন।  একটু ভেজে এতে চিলি সস দিন। ভালো করে মিশিয়ে এরপর এতে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কলি কুচি, ও বাকি সব সবজি দিয়ে ভাজা ভাজা করে নিয়ে নুডুলস মেশান। নুডুলস মেশানোর পর লবণ ও ফ্রেশ গোলমরিচ গুঁড়া মেশাতে হবে। এবার সব ভালো ভাবে মিশিয়ে নিয়ে রান্না করুন ৫ মিনিটের মতো। তারপর গরম গরম পরিবেশন করুন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোন বিভাগে কেমন
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোন বিভাগে কেমন
খলিলুর রহমানের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ 
খলিলুর রহমানের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ 
তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই কিশোর 
তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই কিশোর 
টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার