পূজার রেসিপি: মাটন রোগান জোশ

লাইফস্টাইল ডেস্ক
০৭ অক্টোবর ২০১৯, ২০:৪৩আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২০:৪৫

কাল দশমী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা ফিরবেন স্বামীর ঘরে। শেষ দিনে সিঁদুর খেলার আগে জমজমাট একটা রান্নার আয়োজন করতে ভোলেন না বাড়ির কর্ত্রীরা। তাই প্রায় প্রতি বাড়িতেই পোলাউ-মাংস হয় এই দিনে। খাসির মাংসের একটা দারুণ আয়োজন হলে ক্ষতি কি? জেনে নিন মাটন রোগান জোশের রেসিপি... পূজার রেসিপি: মাটন রোগান জোশ

উপকরণ:

খাসির মাংস- ১ কেজি

তেল- হাফ কাপ

দই- ১ কাপ

পেঁয়াজ কুঁচি- হাফ কাপ

আদা বাটা- ২ টেবিল চামচ

রসুন বাটা- ২ টেবিল চামচ

কাশ্মিরি লাল মরিচের গুঁড়া-  আধা চা চামচ

গরম মসলা গুঁড়া- ১ চা চামচ

ধনে গুঁড়া- ২ চা চামচ

হলুদ গুঁড়া- আধা চা চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ

লবঙ্গ- ৪টি

এলাচ ৪-৫টা

দারুচিনি- তিন টুকরা

বাদাম পেস্ট- ১ চা চামচ

ঘি- দুই টেবিল চামচ

লবন- স্বাদ মতো

প্রণালি:  হাড়িতে খাসির মাংসের সঙ্গে  পেঁয়াজ ছাড়া সব মসলা মিশিয়ে মেরিনেট করে রাখুন ১ ঘণ্টা। এরপর চুলায় কম আঁচে চড়িয়ে দিন ১ ঘণ্টার জন্য। এতে বেশি ঝোল থাকবে না মাখা মাখা হবে আর মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।

এবার একটা লোহার কড়াইতে ২ টেবিল চামচ ঘি দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি  দিন। অল্প লাল করে ভাজুন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে এবার রান্না করা খাসির মাংসটা দিয়ে দিন। অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে ফেলুন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম