রেসিপি: দুই উপকরণে স্নো পুডিং

লাইফস্টাইল ডেস্ক
১৭ অক্টোবর ২০১৯, ১৭:৩০ আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬:১৪
image

মাত্র দুটি উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে ফেলতে পারেন মজাদার স্নো পুডিং। জেনে নিন কীভাবে বানাবেন।

রেসিপি: দুই উপকরণে স্নো পুডিং

ক্যারামেল তৈরির উপকরণ
চিনি- ১/৪ কাপ
লেবুর রস- ২ টেবিল চামচ
অন্যান্য উপকরণ
ডিমের সাদা অংশ- ৩টি
চিনি- স্বাদ মতো

প্রস্তুত প্রণালি
চুলায় একটি প্যান বসিয়ে ক্যারামেল তৈরি করে নিন। চাইলে লেবুর রসের বদলে একই পরিমাণ পানিও দিতে পারেন। লেবুর রস ছেঁকে নেবেন। হালকা বাদামি হয়ে যাওয়া পর্যন্ত রাখুন চুলায়। যে পাত্রে পুডিং বসাবেন সেখানে ঢেলে দিন ক্যারামেল। পাত্র ঘুরিয়ে চারদিকে সমান করে ছড়িয়ে দিন।
ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন ইলেকট্রিক বিটারের সাহায্যে। ফেনা উঠে গেলে অল্প অল্প করে চিনি দিয়ে বিট করতে থাকুন। মিশ্রণটি ক্রিমের মতো হয়ে যাওয়া পর্যন্ত বিট করুন। ক্যারামেল দেওয়া বাটিতে সমান করে দিয়ে দিন পুডিংয়ের মিশ্রণ। বাটি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিন। চুলায় গভীর একটি হাঁড়িতে পানি ফুটিয়ে ভেতরে স্ট্যান্ড রাখুন। স্ট্যান্ডের উপরে বসিয়ে দিন পুডিংয়ের বাটি। হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। নামিয়ে পরিবেশন করুন মজাদার স্নো পুডিং।

রেসিপি ও ছবি: ফারজানা পাটওয়ারি   

/এনএ/
সম্পর্কিত
ডেজার্টের বাহারি নাম দেখে ভয় পাবেন না
ঈদে গরুর মাংস রান্না করে ফেলতে পারেন এভাবে
বানিয়ে ফেলুন কলার পুডিং
সর্বশেষ খবর
টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় আগুন
টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় আগুন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, মামলা ৪২
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, মামলা ৪২
রাজধানীর ৪ থানায় একযোগে ব্লক রেইড, গ্রেফতার ৪৪১
রাজধানীর ৪ থানায় একযোগে ব্লক রেইড, গ্রেফতার ৪৪১
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী