দাগহীন ত্বকের জন্য চন্দনের ৭ ফেসপ্যাক

লাইফস্টাইল ডেস্ক
০৯ জানুয়ারি ২০২০, ১৩:২৫ আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৪:৫৮
image

ত্বকের যত্নে সেই প্রাচীনকাল থেকেই চন্দনের কদর রয়েছে। এটি যেমন ত্বকের দাগ দূর করে, তেমনি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতেও জুড়ি নেই চন্দনের। জেনে নিন চন্দনের ৭ ফেসপ্যাক সম্পর্কে।

দাগহীন ত্বকের জন্য চন্দনের ৭ ফেসপ্যাক

  • পরিমাণ মতো চন্দনের গুঁড়ার সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করুন এই প্যাক।
  • ২ টেবিল চামচ চন্দনের গুঁড়া ও আধা টেবিল চামচ হলুদের গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। সপ্তাহে দুইবার ব্যবহার করুন প্যাকটি।
  • সমপরিমাণ অ্যালোভেরা জেল  চন্দন গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে নিন। মিশ্রণটি ১০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ করে শসার রস, টক দই, মধু ও চন্দনের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করুন।
  • সমপরিমাণ চন্দন গুঁড়া ও কমলার খোসা গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক। ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ২ চা চামচ মুলতানি মাটি, ২ চা চামচ চন্দনের গুঁড়া, ১ চা চামচ লেবুর রস ও পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • ৩ টেবিল চামচ আপেল ব্লেন্ড করে নিন। ১ টেবিল চামচ চন্দনের গুঁড়া ও পরিমাণ মতো গোলাপজল মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। টেনে আসলে ধুয়ে ফেলুন।    
/এনএ/
সম্পর্কিত
লিপবাম ছাড়াই ঠোঁটের যত্ন, শীতে শুষ্কতা দূর করার ঘরোয়া উপায়
শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ঘরে তৈরি এই তিন তেল
শীতেও ত্বক থাকবে কোমল, ভাগ্যশ্রীর বিশেষ পানীয়
সর্বশেষ খবর
ভোরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন 
ভোরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন 
কুয়াশা-হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.১ ডিগ্রি
কুয়াশা-হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.১ ডিগ্রি
আইজেনকোটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর
আইজেনকোটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর
যে উপসাগরের নামের সঙ্গে জড়িয়ে আছে অদ্ভুত এক ভুল
যে উপসাগরের নামের সঙ্গে জড়িয়ে আছে অদ্ভুত এক ভুল
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো