চিকেন স্যুপের সহজ রেসিপি

নওরিন আক্তার
১২ জানুয়ারি ২০২০, ১৬:৪০ আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৬:৪৪

শীতের বিকেলে স্বাস্থ্যকর চিকেন স্যুপ পরিবেশন করতে পারেন। গরম গরম স্যুপ খেতে যেমন সুস্বাদু, তেমনি এটি বানানোও ভীষণ সহজ। জেনে নিন রেসিপি।

চিকেন স্যুপের সহজ রেসিপি

উপকরণ
মুরগির কিমা- ২৫০ গ্রাম
ডিম- ১টি
কর্ন ফ্লাওয়ার- দেড় চা চামচ
লবণ- স্বাদ মতো
টমেটো- ১টি (কুচি)
ঘি/সয়াবিন তেল- ১ চা চামচ
আদা বাটা- আধা চা চামচ
রসুন বাটা- আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ
টমেটো সস- ১ টেবিল চামচ
সয়া সস- দেড় চা চামচ
চিলি সস- ১ চা চামচ  
টেস্টিং সল্ট- ১/৪ চা চামচ
লেবুর রস- সামান্য  
ধনেপাতা কুচি- ১ চা চামচ  
প্রস্তুত প্রণালি
একটি বাটিতে ডিম ফেটে রাখুন ও অন্য বাটিতে খানিকটা পানি দিয়ে কর্ন ফ্লাওয়ার গুলে রাখুন। একটি হাঁড়িতে ৫ কাপ পানি ও মুরগির কিমা দিয়ে দিন। টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়া, লবণ ও ঘি দিয়ে ১৫ মিনিট মাঝারি আঁচে রেখে দিন চুলায়। খুব বেশিক্ষণ রাখবেন না। এতে পানি শুকিয়ে যাবে। টমেটো সস, চিলি সস ও সয়া সস দিয়ে নাড়তে থাকুন। এবার অল্প অল্প করে কর্ন ফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দিন। ডিমও দিয়ে দিন একইভাবে। ডিম দেওয়ার পর মিনিট খানেকের বেশি চুলায় রাখবেন না। এতে ডিম শক্ত হয়ে যাবে। নামানোর আগে টেস্টিং সল্ট, লেবুর রস ও ধনেপাতা কুচি ছিটিয়ে দিন। পরিবেশন করুন গরম গরম। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাশকতা ঠেকাতে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ
নাশকতা ঠেকাতে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ
পদ্মা সেতু এলাকায় যাত্রীর মোবাইল-অ্যাম্বুলেন্স চেক করছেন বিএনপির নেতাকর্মীরা, নেতৃত্বে দুই এমপি
পদ্মা সেতু এলাকায় যাত্রীর মোবাইল-অ্যাম্বুলেন্স চেক করছেন বিএনপির নেতাকর্মীরা, নেতৃত্বে দুই এমপি
এইচএসসিতে পাস ১০ শতাংশের কম, ২২ কলেজের অধ্যক্ষদের তলব
এইচএসসিতে পাস ১০ শতাংশের কম, ২২ কলেজের অধ্যক্ষদের তলব
একাত্তরের জন্য পাকিস্তান অনুতপ্ত হবে, আশা শামা ওবায়েদের
একাত্তরের জন্য পাকিস্তান অনুতপ্ত হবে, আশা শামা ওবায়েদের
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা