ঘরেই হোক বৈশাখ উদযাপন

বানিয়ে ফেলুন খুরমা

লাইফস্টাইল ডেস্ক
১২ এপ্রিল ২০২০, ১৯:০০আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৯:০০
image

এবারের নববর্ষের আয়োজন হবে চার দেয়ালের মাঝেই। এই আয়োজনে মুড়ি-মুড়কির সাথে রাখতে পারেন ঘরে বানানো খুরমা। শিশুরাও পছন্দ করবে এটি। জেনে নিন রেসিপি।

বানিয়ে ফেলুন খুরমা
উপকরণ
ময়দা- ২ কাপ
লবণ আধা চা চামচ
ঘি- ২ টেবিল চামচ
চিনি- আধা কাপ
তেল- ভাজার জন্য  
প্রস্তুত প্রণালি
ময়দা ও লবণ মিশিয়ে নিন ভালো করে। ঘি দিয়ে আবার মেশান। অল্প অল্প করে পানি দিয়ে রুটি তৈরির মতো ডো বানিয়ে নিন। ভেজা কাপড় দিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। এরপর ডো অর্ধেক করে একাংশ নিয়ে ছড়ানো রুটি বানিয়ে নিন। খানিকটা মোটা হবে এই রুটি। এবার ছুরি দিয়ে প্রথমে লম্বালম্বি ও এরপর আড়াআড়ি করে কাটুন। প্রতিটি অংশ একটি আঙুলের মতো লম্বা হবে। তেল গরম করে মাঝারি আঁচে ভাজুন টুকরোগুলো। বাদামি রঙ হয়ে গেলে উঠিয়ে দিন। আরেকটি প্যানে ১/৪ কাপ পানি ও চিনি দিন। ফুটে উঠলে ভেজে রাখা খুরমা দিয়ে নেড়েচেড়ে উঠিয়ে নিন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমি মাদক সেবন করি না’ বলায় মারধরের অভিযোগ, রাজধানীতে তরুণের মৃত্যু
‘আমি মাদক সেবন করি না’ বলায় মারধরের অভিযোগ, রাজধানীতে তরুণের মৃত্যু
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীর মৃত্যু, এখনও ঝুঁকিতে হাজারো পরিবার
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীর মৃত্যু, এখনও ঝুঁকিতে হাজারো পরিবার
রাশেদ খাঁনকে রাজনৈতিক সহকারী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আবদুল অদুদ
রাশেদ খাঁনকে রাজনৈতিক সহকারী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আবদুল অদুদ
আমদানি-রফতানি কমেছে: কোন পথে যাচ্ছে দেশের বৈদেশিক বাণিজ্য?
আমদানি-রফতানি কমেছে: কোন পথে যাচ্ছে দেশের বৈদেশিক বাণিজ্য?
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের