মাস্ক পরিষ্কার করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
১৭ এপ্রিল ২০২০, ১৩:০০আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৩:৪৮
image

করোনাভাইরাস আতঙ্কে মাস্ক এখন নিত্যসঙ্গী। তবে নিয়মিত মাস্ক পরিষ্কার না করলে কিন্তু এই সচেতনতা বৃথা যাবে। যদি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন, তাহলে ধোয়াধুয়ির ঝঞ্ঝাট নেই। সার্জিক্যাল মাস্ক একবার পরে ফেলে দিতে হয়। কিন্তু এন৯৫ (চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য) ও সুতির কাপড়ের মাস্ক বা টেরিলিন কাপড়ের মাস্ক এমনকি ঘরোয়া উপায়ে বানানো মাস্ক পরলেও নির্দিষ্ট রীতি মেনে তাদের পরিষ্কার করতে হবে। জেনে নিন কীভাবে পরিষ্কার করবেন মাস্ক।

মাস্ক পরিষ্কার করবেন যেভাবে

  • জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হলে মাস্ক ব্যবহার করতেই হবে। ফিরে মাস্ক খুলবেন ফিতার অংশটি ধরে। মাস্কে সরাসরি হাত দেবেন না। এবার তা সাবান-পানিয়ে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিন।
  • পরিষ্কারের পর স্যাভলন মেশানো পানিতে ডুবিয়ে ঝুলিয়ে রাখুন কড়া রোদে। ফিতার অংশটিতে ক্লিপ দিয়ে দড়ির সঙ্গে ঝুলিয়ে দেবেন।
  • আরও একটি উপায়ে পরিষ্কার করতে পারেন মাস্ক। পানি ফুটিয়ে লবণ মিশিয়ে মাস্ক ফেলে ফুটিয়ে নিন।
  • শুকোনোর পর সময় নিয়ে ইস্ত্রি করে নিন।
  • কোনও ভাবেই ভেজা মাস্ক পরবেন না। এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ভারতেই হবে আইপিএল নিলাম
এবার ভারতেই হবে আইপিএল নিলাম
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহ্দী আমিন
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহ্দী আমিন
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের