রাসায়নিক দিয়ে পাকানো আম চিনবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
০২ জুন ২০২০, ১৮:০০আপডেট : ০২ জুন ২০২০, ২১:৪৯
image

সময়ের আগে বাজারে আনতে অনেক ব্যবসায়ী রাসায়নিক দিয়ে পাকায় আম। জেনে নিন রাসায়নিক দিয়ে পাকানো আম চেনায় উপায়।

রাসায়নিক দিয়ে পাকানো আম চিনবেন যেভাবে

  • পুরো আমের খোসাই উজ্জ্বল হলুদ রঙের হবে যদি সেটা রাসায়নিক দিয়ে পাকানো হয়। যদি প্রাকৃতিকভাবে পাকা আম হয় তবে কোথাও সবুজ, কোথাও হলুদ রঙ দেখা যাবে।
  • বাইরে থেকে দেখে পাকা লাগলেও ভেতরের অংশ শক্ত ও কাঁচা থাকে রাসায়নিক দিয়ে পাকানো আমের। এ ধরনের আমের ভেতরের অংশ হয় হালকা হলুদ রঙের। প্রাকৃতিকভাবে পাকা আমের ভেতরে থাকে গাঢ় ও লালচে হলুদ রঙ।
  • স্বাদে খুব একটা পার্থক্য না থাকলেও রাসায়নিক দিয়ে পাকানো আম খেলে মুখে হালকা জ্বলুনি হতে পারে।
  • পাকা আমে যদি রস তুলনামূলকভাবে কম থাকে, তবে বুঝতে হবে এটি প্রাকৃতিকভাবে পাকেনি। রাসায়নিকের কারণে শুকিয়ে গেছে রস।
  • প্রাকৃতিকভাবে পাকা আম পানিতে ছেড়ে দিলে ডুবে যাবে। রাসায়নিক দিয়ে পাকানো আম হালকা হয়, তাই এটি ভেসে থাকবে।

তথ্য: এনডিটিভি   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম