রেসিপি: ঝাল ঝাল কড়াই মাশরুম

লাইফস্টাইল ডেস্ক
২৩ জুন ২০২০, ১৮:০০ আপডেট : ২৩ জুন ২০২০, ১৮:০৮
image

মাশরুম খেতে যারা পছন্দ করেন তারা মজাদার এই আইটেমটি বানিয়ে ফেলতে পারেন। ভাত, রুটি কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারবেন ঝাল এই তরকারি। জেনে নিন রেসিপি।

রেসিপি: ঝাল ঝাল কড়াই মাশরুম উপকরণ
মাশরুম- ২ কাপ (স্লাইস)
তেল- দেড় টেবিল চামচ   
পেঁয়াজ কুচি- আধা কাপ
ক্যাপসিকাম কুচি- আধা কাপ
লবণ- স্বাদ মতো
গ্রেভি তৈরির উপকরণ
টমেটো কুচি- ২ কাপ
আস্ত ধনিয়া- ১ টেবিল চামচ
শুকনা মরিচ- ১০টি (ভেঙে নেওয়া)
রসুন কুচি- ১ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ
আদা কুচি- ১ চা চামচ
কাসুরি মেথি- ১ চা চামচ
গরম মসলার গুঁড়া- ১ চ চামচ
লবণ- স্বাদ মতো
তেল- ৪ টেবিল চামচ   
প্রস্তুত প্রণালি
প্রথমেই গ্রেভি তৈরি করে নিন। এজন্য আস্ত ধনিয়া ও শুকনা মরিচ টেলে নিন ২ মিনিট। সামান্য ঠাণ্ডা হলে মিহি গুঁড়া করে নিন। তেল গরম করে আদা, রসুন ও কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে নিন কয়েক সেকেন্ড। গুঁড়া করে রাখা মসলা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিন। টমেটো কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে মাঝারি আঁচে রান্না করুন ১০ মিনিট। মাঝে মাঝে নেড়ে দেবেন। কাসুরি মেথি ও গরম মসলা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে রেখে দিন ঠাণ্ডা না হওয়া পর্যন্ত।
প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন ১ মিনিট। ক্যাপসিকাম কুচি দিয়ে কিছুক্ষণ নাড়ুন। মাশরুম ও লবণ দিন স্বাদ মতো। মাঝারি আঁচে দুই মিনিট নাড়ুন। তৈরি করে রাখা গ্রেভি ও আধা কাপ পানি দিয়ে কয়েক মিনিট রান্না করুন। নামিয়ে পরিবেশন করুন গরম গরম। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
বিওএতে তিন দিনে ৯ জনের পদত্যাগ
বিওএতে তিন দিনে ৯ জনের পদত্যাগ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা