উজ্জ্বল ত্বকের জন্য দুধ ব্যবহার করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
২০ জুলাই ২০২০, ২৩:১৫আপডেট : ২১ জুলাই ২০২০, ০০:০৩
image

ত্বকের যত্নে দুধ ব্যবহৃত হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বক উজ্জ্বল করতে সক্ষম। এছাড়া ব্রণ দূর করার পাশাপাশি ত্বক নরম ও কোমল করতেও জুড়ি নেই দুধের। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন দুধ।

উজ্জ্বল ত্বকের জন্য দুধ ব্যবহার করবেন যেভাবে

  • কাঁচা দুধে তুলা ভিজিতে ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ত্বকের অতিরিক্ত তেল দূর করতে মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।
  • ২ টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। তুলা ভিজিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে এই প্যাক।
  • একটি কলা চটকে পরিমাণ মতো দুধ মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন এই প্যাক। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • ১ কাপ দুধে ২ টেবিল চামচ ওটমিলের গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে চক্রাকারে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এটি ব্ল্যাকহেডস দূর করার পাশাপাশি ব্রণ ও ত্বকের মরা চামড়াও দূর করবে।
  • ১ টেবিল চামচ কাঁচা দুধ, ১ টেবিল চামচ শসার পেস্ট, ১ টেবিল চামচ মধু ও ১টি ভিটামিন ই ক্যাপসুলের তেল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে না শুকানো পর্যন্ত লাগিয়ে রাখুন। এই প্যাক সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করবে ত্বক।
  • ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে চন্দন গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে ১/৪ টেবিল চামচ হলুদ গুঁড়া মিশিয়ে নিন। এই প্যাকও ত্বকে নিয়ে আসবে জৌলুস।

তথ্য: বোল্ডস্কাই  

/এনএ/
সম্পর্কিত
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
সর্বশেষ খবর
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
বিশ্ববাজারে কমলো তেলের দাম
বিশ্ববাজারে কমলো তেলের দাম
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী