ঈদ আয়োজন

ভুঁড়ি যেভাবে পরিষ্কার করে দূর করবেন গন্ধ

লাইফস্টাইল ডেস্ক
৩১ জুলাই ২০২০, ২১:০০ আপডেট : ৩১ জুলাই ২০২০, ২১:০০

গরু অথবা খাসির ভুঁড়ি খেতে ভীষণ সুস্বাদু হলেও এটি পরিষ্কার করা বেশ ঝামেলার কাজ। দ্রুত ভুঁড়ি পরিষ্কার করতে চাইলে জেনে রাখা চাই কয়েকটি পদ্ধতি সম্পর্কে। এছাড়া ভুঁড়ির গন্ধ দূর করে সংরক্ষণ কীভাবে করবেন জেনে নিন সেটাও।

ভুঁড়ি যেভাবে পরিষ্কার করে দূর করবেন গন্ধ

  • বড় কয়েক টুকরায় কেটে গরম পানিতে খানিকক্ষণ ফুটিয়ে নিন ভুঁড়ি। চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই পরিষ্কার করে নিন কালচে অংশ।
  • ভুঁড়ি মোটামুটি ছোট টুকরা করে কলের পানিতে ধুয়ে নিন। হাঁড়িতে পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানি একটি বাটিতে নিয়ে ভুঁড়ির টুকরা ডুবিয়ে রাখুন ১২ থেকে ১৩ সেকেন্ড। এর বেশি রাখবেন না। পানি থেকে বের করে চামচের সাহায্যে তুলে ফেলুন ময়লা।
  • চাইলে চুনের সাহায্যেও পরিষ্কার করতে পারেন গরু কিংবা খাসির ভুঁড়ি। এজন্য একটি গামলায় পানি ও কয়েক চা চামচ চুন গুলে নিন। ভুঁড়ি ভিজিয়ে রাখুন এই পানিতে। ঘষে ঘষে তুলে ফেলুন ময়লা।
  • ভুঁড়ির দুর্গন্ধ দূর করতে পরিষ্কার করার পর টুকরো করে কেটে সেদ্ধ করে নিন। সেদ্ধ করার পানিতে ২ টুকরা দারুচিনি, তেজপাতা, কয়েকটি এলাচ ও লবঙ্গ দিয়ে নিন। ৫ মিনিট ফুটে ওঠার পর তারপর দেবেন ভুঁড়ির টুকরা। বলক ওঠার পর আরও দশ মিনিট সেদ্ধ করুন।
  • আদা বাটা ও হলুদ গুঁড়া পানিতে মিশিয়েও ফুটিয়ে নিতে পারেন ভুঁড়ি।
  • সংরক্ষণ করতে চাইলে সেদ্ধ করা ভুঁড়ি ঠাণ্ডা হলে ছোট জিপলক ব্যাগ বা মুখবন্ধ পাত্রে রেখে সংরক্ষণ করুন ফ্রিজারে।  
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউনিভার্সেল মেডিক্যালে ‘ভুল চিকিৎসায়’ শিশু মৃত্যুর অভিযোগ
ইউনিভার্সেল মেডিক্যালে ‘ভুল চিকিৎসায়’ শিশু মৃত্যুর অভিযোগ
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি