ঈদ আয়োজন

রেসিপি: মাটন মোগলাই চাপ

লাইফস্টাইল ডেস্ক
০২ আগস্ট ২০২০, ১০:৩১আপডেট : ০২ আগস্ট ২০২০, ১০:৩৫
image

ঈদে বানিয়ে ফেলতে পারেন মাটন মোগলাই চাপ। বিরিয়ানি, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে এই আইটেমটি স্বাদে নিয়ে আসবে ভিন্নতা। রেসিপি দিয়েছে ঢাকা রিসেন্সি হোটেল

রেসিপি: মাটন মোগলাই চাপ
উপকরণ
১ কেজি খাসির পাঁজরের মাংস (১ ইঞ্চি পুরু টুকরো করা)
১টি মাঝারি পেঁয়াজের কুঁচি
৫টি রসুনের কোয়া (থেঁতলে নেওয়া)
১টি মাঝারি লেবুর রস (আনুমানিক ৪ চা চামচ)
১ টেবিল চামচ লবণ
১ চা চামচ গোলমরিচের গুঁড়া
১/২ চা চামচ জিরার গুঁড়া
১টি মাঝারি টমেটো
অলিভ অয়েল

পানি পরিমাণ মতো
টক দই
ধনিয়া পাতা (পরিবেশনের জন্য)
প্রস্তুত প্রণালি
খাসির মাংসের টুকরোগুলো একটি বড় পাত্রে রাখতে হবে। একটি ফুড প্রসেসরে পেঁয়াজ, রসুন, লেবুর রস, লবণ, গোলমরিচের গুঁড়া ও জিরার গুঁড়া একসঙ্গে পিষে নিতে হবে। এই পেষানো  মিশ্রণটুকু মাংসের উপরে ঢেলে দিয়ে ভালো করে মাখিয়ে ৬ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। একটি প্যানে তেল গরম করে মাটন চপগুলো একে একে মাঝারি আঁচে (৩৫০ ডিগ্রি ফারেনহাইট) গ্রিল করতে হবে। মাঝারি আঁচে সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখতে হবে এবং মাঝে মাঝে উল্টে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মসলা পুড়ে না যায়। এবার পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতার সালাদ দিয়ে পরিবেশন করতে হবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী
রেস্টুরেন্টে গিয়ে অপ্রয়োজনীয় খরচ এড়াবেন যেভাবে
রেস্টুরেন্টে গিয়ে অপ্রয়োজনীয় খরচ এড়াবেন যেভাবে
দুই সাবেক কর্মকর্তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করলো ফিফা
দুই সাবেক কর্মকর্তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করলো ফিফা
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে