বানিয়ে ফেলুন বিফ চাপ

লাইফস্টাইল ডেস্ক
০৪ আগস্ট ২০২০, ১৯:৪০আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৯:৪০

লুচি অথবা পরোটার সঙ্গে বিফ চাপ খেতে খুবই সুস্বাদু। ঘরে তৈরি মসলা দিয়ে কীভাবে বানাবেন বিফ চাপ, জেনে নিন সেটা।  

বানিয়ে ফেলুন বিফ চাপ

চাপের মসলা তৈরির উপকরণ
জিরা- ২ টেবিল চামচ
শাহি জিরা- আধা চা চামচ
কালো ও সাদা গোলমরিচ- দেড় চা চামচ
জায়ফল- অর্ধেকটি
জয়ত্রী- ৪/৫টি পাতা
কালো এলাচ- ১টি
সবুজ এলাচ- ৫টি
দারুচিনি- ৬ টুকরা (ই ইঞ্চি)
লবঙ্গ- ৭/৮টি
অন্যান্য উপকরণ
গরুর মাংস- ১ পাউন্ড (হাড় ছাড়া)
কাঁচা পেপে- ২ টেবিল চামচ (পেস্ট)
রসুন বাটা- ১ টেবিল চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া- স্বাদ মতো
বেসন- আধা কাপ (হালকা ভেজে ঠাণ্ডা করা)
লবণ- স্বাদ মতো
সরিষার তেল- ১ টেবিল চামচ
চাপের মসলা- দেড় টেবিল চামচ
তেল- ভাজার জন্য  
প্রস্তুত প্রণালি
চাপের মসলা তৈরির সব উপকরণ একসঙ্গে গুঁড়া করে নিন। এই মসলা মুখবন্ধ বয়ামে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। গরুর মাংস পাতলা ও বড় করে টুকরা করে নিন। ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিন পানি। হ্যামার দিয়ে খানিকটা থেঁতলে নিন মাংসের টুকরাগুলো। হ্যামার না থাকলে ছুরির ভোঁতা পাশ দিয়ে আঘাত করে থেঁতো করে নিন। এবার তেল বাদে বাকিসব উপকরণ দিয়ে মেখে নিন মাংস। সারারাত ফ্রিজে রেখে দিন ঢেকে। পরদিন তেল গরম করে মাঝারি আঁচে ভেজে নিন মজাদার বিফ চাপ।  

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেউতা সম্পর্কে যা জানা গেলো
সেউতা সম্পর্কে যা জানা গেলো
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন