অনলাইন ফ্যাশন প্রতিষ্ঠান টিনা’র একবছর

লাইফস্টাইল ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০১:০৫

গত বছরের ১৭ সেপ্টেম্বর পাশ্চাত্যে অভিজাত সব পোশাক নিয়ে যাত্রা শুরু করেছিল অনলাইন ফ্যাশন প্রতিষ্ঠান ‘টিনা।’ বছরব্যাপী কাজ করে চলা এই প্রতিষ্ঠানটি গতকাল (১৭ সেপ্টেম্বর) তাদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করলো। ঘরোয়া পরিবেশে কেক কেটে ও অনলাইনে কিছু সংগ্রহ প্রদর্শনের মাধ্যমে এটি পালন করা হয়। পাশাপাশি শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান এর প্রতিষ্ঠাতা টিনা রাসেল।

ঘরোয়া পরিবেশে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়
এ আয়োজনে উপস্থিত হন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল, আর্নিক, নাজু আখন্দ, নাদিয়া ডোরা ও অহনা তাসনিম খানসহ অনেকে।
পুতুল বলেন, ‘টিনা নিজেও একজন স্টাইলিশ মেয়ে। তার পোশাকগুলোতেও সেই ছাপ রয়েছে। এই সময়ের ড্রেসের কালেকশন এই প্রতিষ্ঠানে আছে।’
কণ্ঠশিল্পী আর্নিক নিজে টিনা ব্র্যান্ডের কাপড় পরেন। জানালেন সেই অভিজ্ঞতাও। আর্নিকের ভাষ্য, ‘আমরা গানের জন্য যারা স্টেজে পারফর্ম করি, তাদের মনের মতো কাপড় পাওয়া যায় এখানে। আর টিনার ফ্যাশন সেন্স খুবই প্রবল। আমার কখনও বলতে হয় না, অমুক ধরনের কম্বিনেশন দরকার। তাকে শুধু বললেই হলো, আমার ড্রেস লাগবে! ব্যস, আমি আমার মন মতো কাপড় পেয়ে যাই।’

টিনা'র স্বত্বাধিকারী টিনা রাসেল
টিনা ব্র্যান্ডের আরেকজন ক্রেতা হলেন সংগীতশিল্পী নাজু আখন্দ। ‘আমিও আর্নিকের সঙ্গে পুরোপুরি একমত। আমরা যারা পারফর্ম করি তারা টিনার ড্রেস পরে অন্যরকম ফিল করি। খুবই ভালো লাগে। টিনার জন্য অনেক অনেক শুভকামনা’- বললেন নাজু।

টিনা'র সংগ্রহশালা
গত এক বছরে টিনা অনলাইন ব্র্যান্ডটি ৩ শ’-এরও বেশি গ্রাহককে সেবা দিয়েছে। মেয়েদের পোশাক নিয়ে কাজ করা এ প্রতিষ্ঠানটির প্রায় সব কালেকশনই ওয়েস্টার্ন। গাউন, টপস, প্যান্টসহ আরও অনেককিছুই আছে এখানে। সংগ্রহটা কম্বো আকারে করা হলেও যে কেউ চাইলে আলাদাভাবে এগুলো নিতে পারবেন।

অতিথিদের সঙ্গে টিনা রাসেল
এর প্রতিষ্ঠাতা সংগীতশিল্পী টিনা রাসেল বলেন, ‘একবছর আগে আমরা যাত্রা শুরু করেছিলাম। খুব বেশি আয়োজন করে যে শুরু করেছিলাম, তা নয়। তবে যতটুকু দরকার তা করতে চেয়েছিলাম। কাজ শুরু করার পর আরও আত্মবিশ্বাস বেড়েছে। পাশাপাশি সম্মানিত গ্রাহক আমাকে আরও বেশি অনুপ্রেরণা দিয়েছেন। তাদের ভালোবাসায় আমি এখন এটা বলতে পারি, শিল্পীর সঙ্গে এই পরিচয়টিও স্থায়ীভাবে থাকবে। আমার ও আমার প্রতিষ্ঠানের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’
গত এক বছর ধরে টিনা অনলাইনে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। টিনার সংগ্রহ দেখতে ও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই পেজটির (https://www.facebook.com/pageoftina/) মাধ্যমে।

এম/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম