যেভাবে বানাবেন টক-ঝাল-মিষ্টি জলপাইয়ের শরবত

লাইফস্টাইল ডেস্ক
১৮ নভেম্বর ২০২০, ১৭:১৮আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৭:১৮

জলপাইয়ের মৌসুম চলছে। মজাদার ও স্বাস্থ্যকর জলপাইয়ের শরবত বানিয়ে খেতে পারেন এই সময়। এটি দারুণ রিফ্রেশিং একটি পানীয়। বানিয়ে ফেলাও ভীষণ সহজ। জেনে নিন রেসিপি।

যেভাবে বানাবেন টক-ঝাল-মিষ্টি জলপাইয়ের শরবত
উপকরণ
জলপাই- ১০টি
টালা জিরার গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
বিট লবণ- আধা চা চামচ
পুদিনা পাতা- কয়েকটি
কাঁচা মরিচ- ২টি (কুচি)
চিনি- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
জলপাই সেদ্ধ করে নিন। বিচি ছাড়িয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে নিন। আধা কাপ পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করুন। প্রথমে অল্প পানি দিয়ে ব্লেন্ড করলে ঠিক মতো মিহি হবে। এরপর দুই গ্লাস পানি, টালা জিরার গুঁড়া, বিট লবণ, চিনিসহ বাকিসব উপকরণ দিয়ে ব্লেন্ড করুন। পরিবেশন করুন গ্লাসে ঢেলে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির অবসরের পর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত পেরেদেস! 
মেসির অবসরের পর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত পেরেদেস! 
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
কমলো এলপিজির দাম
কমলো এলপিজির দাম
বাড়লো সয়াবিন তেলের দাম
বাড়লো সয়াবিন তেলের দাম
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা