রেসিপি: রেস্টুরেন্ট স্টাইলের মচমচে চিকেন উইংস

শিশুদের পছন্দের চিকেন উইংস বানিয়ে ফেলতে পারেন ঘরেই। সন্ধ্যায় চায়ের সঙ্গেও গরম গরম উইংস খুবই সুস্বাদু। জেনে নিন রেস্টুরেন্টের মতো মচমচে চিকেন উইংস কীভাবে বানাবেন।

লাইফস্টাইল ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৪

মসলার মিশ্রণ তৈরির উপকরণ
মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
চিলি ফ্লেকস- ১ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
ধনিয়ার গুঁড়া- ১ টেবিল চামচ
রসুনের গুঁড়া- আধা চা চামচ
অন্যান্য উপকরণ
চিকেন উইংস- ১৬ টুকরা
তরল দুধ- আধা কাপ
সাদা ভিনেগার- ১ টেবিল চামচ 
ময়দা- ১ কাপ
তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালি
মসলার মিশ্রণ তৈরির সব উপকরণ একসঙ্গে মিশিয়ে রাখুন একটি বাটিতে। উইংস ধুয়ে পানি ঝরিয়ে মিশিয়ে রাখা মসলার অর্ধেক অংশ দিয়ে দিন। তরল দুধ ও ভিনেগার দিন। মিশ্রণটি ঢেকে রাখুন আধা ঘণ্টা।

ময়দার সঙ্গে বাকি মসলা মেশান। একটি বাটিতে পানি নিন। এবার উইংস ময়দায় খুব ভালো করে কোট করে পানিতে ডুবিয়ে রাখুন ১০ থেকে ১৫ সেকেন্ড। পানি থেকে উঠিয়ে আবার ময়দায় কোট করে নিন। এবার তেল গরম করে ভেজে তুলুন মচমচে করে।

ছবি ও রেসিপি: কুকিং স্টুডিও বাই উম্মি      

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি