শীতে শিশুদের প্রতিদিন গোসল করানো যাবে?

নূসরাত জাহান
২৮ নভেম্বর ২০২১, ১৮:৪০আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮:৪০

শীতের আগমনী বার্তা এখন প্রকৃতি জুড়ে। এ সময় প্রতিদিন শিশুকে গোসল করানো যাবে? কিংবা কীভাবে শীতে শিশুকে সুস্থ রাখতে হবে? শিশুর যত্নআত্তি নিয়ে এমন সব প্রশ্ন এখন বাবা-মায়ের মনে। বিআরবি হাসপাতালের ডা. রুমানা স্বাতী জানান, শীতে শিশুদের নিউমোনিয়া হওয়ার ভয় থাকে বেশি। আবহাওয়া শুকনো ও বাতাসে ধূলা বেশি থাকে বলে দেখা দেয় সংক্রামক অনেক রোগ। শিশুর জন্য শীতের বিভিন্ন টিপস দিয়েছেন তিনি। 

শীতে শিশুদের প্রতিদিন গোসল করানো যাবে?

  • শীতকালে অনেকেই নবজাতক বা এক বছরের কম বয়সী শিশুদের নিয়মিত গোসল করানো থেকে বিরত থাকে। শিশুদের প্রতিদিন হালকা কুসুম পানি দিয়ে গোসল করাতে হবে। গোসল শেষে শুকনো কাপড় দিয়ে শরীর ভালোভাবে মুছে দিতে হবে। খেয়াল রাখবেন যেন শিশুর চুল ভেজা না থাকে। শিশুর যদি সর্দি-কাশি থাকে তবে কুসুম গরম পানি দিয়ে গা মুছে দেবেন।
  • শীতকালে শিশুদের ভারী কাপড় পরিয়ে রাখলে খেয়াল রাখুন সে ঘেমে যাচ্ছে কিনা। অযথা ভারী কাপড় পরিয়ে রাখবেন না।
  • চেষ্টা করুন সকালের রোদের শিশুকে কিছুক্ষণ রাখতে।
  • অতিরিক্ত তেল দিয়ে শিশুদের তেলতেলে করবেন না। গোসলের আগে হালকা কোনও বেবি অয়েল বা অলিভ অয়েল মেখে দিতে পারেন। চাইলে সরিষার তেলও লাগানো যায়, তবে তা যেন অতিরিক্ত না হয়
  • শিশুদের গায়ে বা মুখে সরাসরি ঠান্ডা বাতাস যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।
  • বড় কেউ জ্বর-সর্দিতে আক্রান্ত হলে তাদের কাছ থেকে শিশুদের দূরে রাখুন।
  • হালকা কুসুম গরম পানি দিয়ে শিশুদের হাতমুখ ধোয়ার অভ্যাস করানো উচিত। তাছাড়া কুসুম গরম পানি পান করলেও বেশ উপকার পাওয়া যাবে।
  • শীতকালে শিশুদের কোমল ত্বক খসখসে হয়ে যায়। সেক্ষেত্রে বেবি লোশন, বেবি অয়েল, গ্লিসারিন ব্যবহার করতে পারেন।
  • করোনা যেহেতু এখনও পুরোপুরি যায়নি। বরং নতুন ভ্যারিয়েন্টের কথা শোনা যাচ্ছে, তাই শিশুরা স্কুলে গেলে অবশ্যই যেন মাস্ক পরে। তাছাড়া শীতে ধুলো বেশি থাকে পথে। মাস্ক পরলে সেটা থেকেও সুরক্ষা পাবে ওরা।
  • শিশুর বয়স ছয়মাসের বেশি হলে শীতের সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারেন। তাছাড়া ওই সবজি দিয়ে স্যুপ বানিয়ে খাওয়াতে পারলেও ভালো।
  • একদম ছোটদের রোগ প্রতিরোগ ক্ষমতা কম থাকে। তাই তাদের এখন জনবহুল স্থানে না নেওয়াই ভালো।
/এফএ/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম