সাদা ভাতের সঙ্গে অতুলনীয় কাঁচা মরিচের ভর্তা

লাইফস্টাইল ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ২০:৩১আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২০:৩১
imagedocument

শুকনা মরিচ খেলে অনেকেরই অ্যাসিডিটি বাড়ে। তাই ঝালপ্রেমী হলে শুকনা মরিচের গুঁড়ার বদলে কাঁচা মরিচের ভর্তার এই পদ রাখতে পারেন মেন্যুতে। সাদা ভাতের সঙ্গে খেতে অসাধারণ মরিচ ভর্তা। জেনে নিন রেসিপি।

সাদা ভাতের সঙ্গে অতুলনীয় কাঁচা মরিচের ভর্তা

কাঁচা মরিচ কুসুম গরম পানি দিয়ে ধুয়ে বোঁটা ছাড়িয়ে নিন। ছুরি দিয়ে মাঝ বরাবর খানিকটা অংশ ফেড়ে নিন। প্যানে সামান্য সরিষার তেল গরম করে মরিচগুলো দিয়ে নেড়েচেড়ে প্যান ঢেকে দিন কয়েক মিনিটের জন্য। হালকা একটু নরম হয়ে গেলে নামিয়ে একই প্যানে সামান্য রসুন কুচি ভেজে নিন লালচে করে। এবার স্বাদ মতো লবণ, রসুন কুচি ও মরিচ ভালো করে কচলে মেখে নিন। পেঁয়াজ কুচি ও লেবুর রস ছিটিয়ে আরও একবার মাখুন। সবার শেষে অল্প সরিষার তেল দিয়ে মিশিয়ে নিন। মরিচ ভর্তা পরিবেশন করুন সাদা ভাতের সঙ্গে।

ছবি: এনজয় কুকিং   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম