ঝটপট বড়দিনের ফ্রুট কেক

লাইফস্টাইল ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২১, ১৬:৫৩ আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৬:৫৩
image document

বড়দিনের উৎসব কি কেক ছাড়া হয়? অতিথিদের জন্য ফ্রুট কেক বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। জেনে নিন রেসিপি।

ঝটপট বড়দিনের ফ্রুট কেক

উপকরণ
ড্রাই ফ্রুট- ১/৪ কাপ
মাখন- ১০০ গ্রাম
সুগার পাউডার- আধা কাপ
ডিম- ২টি
ময়দা- আধা কাপ
গুঁড়া দুধ- ১ টেবিল চামচ
কর্ন ফ্লাওয়ার- ১ চা চামচ
বেকিং পাউডার- আধা চা চামচ
ভ্যানিলা এসেন্স- আধা চা চামচ

প্রস্তুত প্রণালি
ড্রাই ফ্রুটের টুকরাগুলো ১ চা চামচ ময়দা মেখে রেখে দিন। মাখনের সঙ্গে পাউডার সুগার মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এরপর ডিম মিশিয়ে আবার ফেটান। একই বাটিতে ময়দা, বেকিং সোডা, কর্ন ফ্লাওয়ার ও গুঁড়া দুধ মিশিয়ে নিন। মেশানোর আগে এগুলো স্ট্রেইনার দিয়ে চেলে নেবেন। ব্যাটার তৈরি হলে ড্রাই ফ্রুটস ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন।

কেকের মোল্ডে খানিকটা তেল লাগিয়ে উপরে বেকিং পেপার বসিয়ে নিন। ব্যাটার ঢেলে দিন উপরে। চুলায় একটি বড় প্যানের ভেতর স্ট্যান্ড বসিয়ে মিডিয়াম আঁচে ৫ মিনিট গরম করুন। এরপর ঢাকনা তুলে কেকের মোল্ড বসিয়ে দিন স্ট্যান্ডের উপর। ঢেকে ৩০ থেকে ৪০ মিনিট রাখুন একদম মৃদু আঁচে। চাইলে ১৮০ ডিগ্রি প্রি হিট ওভেনে ৩০ থেকে ৪০ মিনিট বেক করেও বানিয়ে ফেলতে পারেন কেক। স্লাইস করে কেটে পরিবেশন করুন।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবিশ্বাস্য গোল, ঘরের মাঠের সমর্থনে উচ্ছ্বসিত ফারহান
অবিশ্বাস্য গোল, ঘরের মাঠের সমর্থনে উচ্ছ্বসিত ফারহান
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
‘চিরাইয়া’ থেকে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’, কেমন কাটছে দিব্যার চলতি বছর
‘চিরাইয়া’ থেকে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’, কেমন কাটছে দিব্যার চলতি বছর
জাদুঘরে প্রদর্শিত হবে শচীনের ২৬ ব্যাট
জাদুঘরে প্রদর্শিত হবে শচীনের ২৬ ব্যাট
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ