শিশুর চিকেন পক্স: সংক্রমণ, জটিলতা ও প্রতিকার

ডা. ইসমাইল আজহারি
০৩ জানুয়ারি ২০২২, ১৫:২০আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫:২০

‘চিকেন পক্স’ মূলত শিশুদেরই বেশি হয়। এটি একটি ভাইরাসজনিত অসুখ। যে ভাইরাস দিয়ে এটি সংক্রমিত হয় তার নাম ‘varicella zoster virus।’ এটি দিয়েই চিকেন পক্স সংক্রমিত হয়। এক কথায় এটা ‘Airborne Disease’ মানে বায়ুবাহিত। হাঁচি-কাশিতে এর জীবাণু ছড়ায়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ গেলেও ছড়াতে পারে এটি।

উপসর্গ
এটি প্রথমে ‘Small itchy blister’ দিয়ে শুরু হবে। মানে হচ্ছে পানি মুখে (Fluid containing) নিয়ে ছোট ছোট র‍্যাশ উঠবে আর চুলকাতে থাকবে। প্রথমে বুকে, পিঠে, মুখে, তারপর শরীরের অন্যান্য অংশে।

আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার ১০-২১ দিনের মধ্যে উপসর্গ শুরু হবে। প্রথমে দুর্বলতা দিয়ে শুরু হবে, পরে জ্বর। জ্বরের ১-২ দিনের মধ্যে র‍্যাশ শুরু হবে। র‍্যাশ গুলো ৩-৫ দিনের মধ্যে ক্রাস্ট হয়ে যাবে। সাধারণত ৭ থেকে ২১ দিনের মধ্যে ভালো হয়ে যায় চিকেন পক্স।

জটিলতা
শিশুর সারা শরীরে চিকেন পক্স উঠলে এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই তখন স্কিনের নরমাল ফ্লোরাগুলো যেমন ‘staphylococcus epidermis’ নামক এক ধরনের ব্যাকটেরিয়া সুযোগ পেয়ে যায় ইনফেকশন করার। যার ফলে চামড়ায় ইনফেকশন বা ক্ষত দেখা যায়।

আবার যেহেতু এটা শ্বাসনালী দিয়ে যায়, তাই নিউমোনিয়াও হতে পারে। তবে নিউমোনিয়া খুব একটা দেখা যায় না। কিছু ক্ষেত্রে ‘Encephalitis’ ও হতে পারে।

তাই যেকোনো জটিলতা এড়াতে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে শিশুদের যে কোন সমস্যায় অবহেলা বা দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

লেখক: সিইও, সেন্টার ফর ক্লিনিক্যাল এক্সিলেন্স অ্যান্ড রিসার্চ।

/এনএ/
সম্পর্কিত
জিরে দিয়ে ওজন কমানোর দাবি কতটা সত্য, জানুন বিশেষজ্ঞ মত
জ্বর-ব্যথায় নিজের মতো ওষুধ খেয়ে অজান্তেই ডেকে আনছেন বিপদ
বালিশ কত পুরনো হলে বদলাবেন? 
সর্বশেষ খবর
ডেভেলপারদের জন্য ‘রেডি-টু-কোড’ উইন্ডোজ আনলো মাইক্রোসফট
ডেভেলপারদের জন্য ‘রেডি-টু-কোড’ উইন্ডোজ আনলো মাইক্রোসফট
‘কড়া জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মার্কিন ড্রোন বোটে ইরানের হামলা
‘কড়া জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মার্কিন ড্রোন বোটে ইরানের হামলা
বাংলাদেশ শিশু হাসপাতালে একাধিক পদে নিয়োগ
বাংলাদেশ শিশু হাসপাতালে একাধিক পদে নিয়োগ
কুশনার-উইটকফকে পুতিন বললেন ‘পরিস্থিতি সহজ নয়’
কুশনার-উইটকফকে পুতিন বললেন ‘পরিস্থিতি সহজ নয়’
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক