শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করবে যেসব কাজ

লাইফস্টাইল ডেস্ক
০৬ জানুয়ারি ২০২২, ১৭:০২আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৭:০২

শিশুর মস্তিস্ক গঠনে ভূমিকা রাখে ‘ক্রসিং দ্য মিডলাইন অ্যাক্টিভিটিজ।’ এটি আসলে কী? হাত বা পা-কে শরীরের মাঝ বরাবর ঘোরানোই ক্রসিং দ্য মিডলাইন অ্যাকটিভিটিজ। একে ব্রেইন বুস্টিং এক্সারসাইজও বলে। আমরা না জেনেই এই ধরনের অ্যাক্টিভিটি করি প্রায় সারাদিনই। এ ধরনের কার্যক্রম শিশুর দেহে ভারসাম্য আনে। সে কোন হাতে কাজ করতে স্বাচ্ছন্দ্য সেটা বুঝতে সাহায্য করে। পাশাপাশি শরীরের সঙ্গে হাত ও পায়ের ছন্দ তৈরি হয়। শিশুকে বুদ্ধিমান হিসেবে বড় করতে চাইলে এগুলোর বিকল্প নেই। জেনে নিন ‘ক্রসিং দ্য মিডলাইন অ্যাক্টিভিটিজ’ কোনগুলো।

ঘরের কাজে সাহায্য করতে দিন শিশুকে

ঘরের কাজে সাহায্য করতে দিন তাকে 
জানলার কাচ পরিষ্কার, ডাইনিং টেবিলে প্লেট-গ্লাস গুছিয়ে রাখার মতো ছোট ছোট কাজ সন্তানকে করতে দিন।

বাছাই করতে দিন
রঙ, ছবি ইত্যাদি থেকে শিশুকে বাছাই করতে দিন। গাছ, পশুপাখি, বৃত্ত, ত্রিভুজ বা বর্গাকৃতি আলাদা করতে বলুন।   

ইংরেজির ৮
আর্ট পেপারে বড় করে ইংরেজির ৮ আঁকতে বলুন। অথবা ইনফিনিটির চিহ্ন। এরপর সেটা রঙ করতে বলুন।

ইংরেজির ৮ আঁকতে বলুন

রঙ করুক ইচ্ছে মতো
ছবি আঁকা এবং রঙ করার অভ্যস শিশুর সৃজনশীলতা বাড়ায়। তাকে রঙ করতে উৎসাহিত করুন।  

সাইড বেন্ড
প্রথমে পা ফাঁকা করে সোজা হয়ে দাঁড়াতে হবে। তারপর কোমর পর্যন্ত শরীর সোজা রেখে সাইডে ঝুঁকে ডান হাত দিয়ে ডান পা (বাম হাত থাকবে বাম কানের সঙ্গে লেগে থাকবে) এবং বাঁ হাত দিয়ে বাঁ পা (ডান হাত ডান কানের সঙ্গে লেগে থাকবে) স্পর্শ করার চেষ্টা করতে হবে।

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী